রবিবার, ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » রাবি এলাকায় থমথমে, টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
রাবি এলাকায় থমথমে, টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
বিবিসি২৪নিউজ,রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিনোদপুর বাজারে থমথমে পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে সেখানে কোনো কোনো দোকানপাট খোলা হয়নি। তবে মোতায়েন রয়েছে চার প্লাটুন পুলিশ। এছাড়া পুরো এলাকায় টহল দিচ্ছে র্যাব ও বিজিবি।
রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রতিনিধি এই তথ্য জানায়।
রাতের সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা নিয়েছেন আড়াই শতাধিক শিক্ষার্থী। সকাল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে তবে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেটের সামনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সংঘর্ষ শুরু হয়। পরে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 