শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইইউ’র ৮ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির বৈঠক
প্রথম পাতা » ইউরোপ | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইইউ’র ৮ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির বৈঠক
৬৬৭ বার পঠিত
রবিবার, ১২ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইইউ’র ৮ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির বৈঠক

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: আগামী নির্বাচনসহ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিউয়ন (ইইউ) ও ইইউভুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে করেছে বিএনপি। রবিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে গুলশানের এবিসি হাউজে দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চালর্স হোয়াইটলি-র নেতৃত্বে ফ্রান্স, ইতালি, সুইডেন, জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা বৈঠকে অংশ নেন।

---বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বর্তমান অবস্থা ও নির্বাচন নিয়ে দেশের মানুষ যেভাবে পর্যবেক্ষণ করছে, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশও তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারই অংশ হিসেবে তারা (ইউরোপীয় ইউনিয়ন) দেখছে, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক অবস্থা কী; মানবাধিকার, আইনের শাসন শাসন, মানবাধিকার, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা কেমন; বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে দেশের ভেতরে ও বাইরে যে শঙ্কা কাজ করছে, সেটার ওপর তাদের স্বাভাবিকভাবে একটা দৃষ্টি আছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকের এই আলাপ।’

বাংলাদেশে নির্বাচনি ব্যবস্থা ভেঙে পড়েছে অভিযোগ করে আমির খসরু মাহমুদ বলেন, ‘এখানে যে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটা অবৈধ সরকার ক্ষমতায় বসে আছে; এই প্রেক্ষাপটেই আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপট থাকার কারণেই এসব আলোচনা চলছে।’

---আগামী নির্বাচনে যদি দেশের মানুষ তো ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে বাংলাদেশ যে সংকটের দিকে যাবে; এই শঙ্কা দেশের ভেতরে যেভাবে কাজ করছে, দেশের বাইরেও কাজ করছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘এই শঙ্কা থেকে তারা (ইউরোপীয় ইউনিয়ন) জানতে চাইছে যে, কীভাবে আগামী নির্বাচনটা হতে যাচ্ছে, কীভাবে এটাকে নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায়। সকলের উদ্দেশ্য একটাই- বাংলাদেশের মানুষের যে চিন্তা যে এটাকে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ হবে, নির্বাচিত সরকার হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আলোচনাটা হচ্ছে।’

আমির খসরু বলেন, ‘এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না- সেটা আমরা খোলাখুলিভাবে বলেছি। এটা পরিষ্কার করা হয়েছে যে, বর্তমান দখলদার, অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি, তাদের সরকার, তাদের সংসদ নির্বাচিত করতে পারবে না। এই বিষয়টা প্রতিনিয়ত যেভাবে বলা হচ্ছে, তাদের কাছে জানা আছে। এটার কারণগুলো সবার কাছেই জানা আছে। এমন যে না যে, একটা কথা বলা হয়েছে। এই কথার পেছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো এখন আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে।’

---বিষয়গুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কী মনে করে জানতে চাইলে আমির খসরু বলেন, ‘তারা কী মনে করেন, সেটা তারাই বলতে পারবে। আমি তো বলতে পারবো না।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বৈঠকে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস সাহেবের ইস্যু নিয়ে কোনও আলোচনা হয়নি।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরুর সঙ্গে শামা ওবায়েদ ও শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না