শনিবার, ১৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পুতিনের গ্রেফতারি বিষয়ে যা বললেন বাইডেন
পুতিনের গ্রেফতারি বিষয়ে যা বললেন বাইডেন
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক আদালত (আইসিসি)। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। আইসিসির এ গ্রেফতারি পরোয়ানাকে মূল্যহীন হিসেবে অভিহিত করেছে রাশিয়া।
শুক্রবার পুতিনের গ্রেফতারি পরোয়ানা বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বললেন ভিন্নকথা।
তিনি বলেন, পুতিন ইউক্রেনে পরিষ্কার যুদ্ধাপরাধ ঘটিয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এই গ্রেফতারি পরোয়ানা যৌক্তিক।
পরোয়ানা প্রসঙ্গে বাইডেন বলেন, ‘এটি আন্তর্জাতিকভাবে শুধু স্বীকৃতি দিল না, শক্তিশালী একটি পয়েন্ট তৈরি হলো।’
এর আগে শুক্রবার ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়া জোরপূর্বক ইউক্রেনের শিশুদের দখলকৃত অঞ্চল থেকে বের করে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার সকালে আইসিসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার শিশু অধিকারবিষয়ক কমিশনার এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 