শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » জাতীয় » কমেছে ব্রয়লার মুরগির দাম
প্রথম পাতা » জাতীয় » কমেছে ব্রয়লার মুরগির দাম
৫১৭ বার পঠিত
রবিবার, ২৬ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমেছে ব্রয়লার মুরগির দাম

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: লাফিয়ে বাড়তে থাকা ব্রয়লার মুরগির দামের দৌড় অবশেষে থেমেছে। দু’দিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে ২৫ থেকে ৩০ টাকা। একই সঙ্গে সোনালি জাতের মুরগির দামও কেজিতে কমেছে ২০ টাকা। গতকাল শনিবার কারওয়ান বাজার, নিউমার্কেট, হাতিরপুল কাঁচাবাজারে ব্রয়লারের কেজি বিক্রি হয়েছে ২৩০ থেকে ২৪৫ টাকা। আর সোনালি জাতের মুরগি বিক্রি হয়েছে ৩৩০ থেকে ৩৪০ টাকায়। চার-পাঁচ দিন আগেও ব্রয়লারের কেজি ২৬০ থেকে ২৭০ এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হয়েছে।

মাস দুয়েক আগে ব্রয়লারের কেজি ছিল ১৪০ থেকে ১৫০ টাকা, আর সোনালি মুরগি বিক্রি হয় ২৪০ থেকে ২৫০ টাকায়। খাদ্যের দাম বেড়েছে– এমন ছুতায় ধাপে ধাপে বেড়ে এক পর্যায়ে রেকর্ড করেছিল মুরগির দাম।

অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে অভিযান জোরদার করে। ফার্মের মালিকদের ডেকে দাম বাড়ার ব্যাপারে ব্যাখ্যা তলব করা হয়। অন্যদিকে এফবিসিসিআই ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভায় দাম না কমালে ব্রয়লার ও গরুর মাংস আমদানির সুপারিশ করবে বলে জানায়। একই সুপারিশের কথা ভোক্তা অধিদপ্তরও বলেছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার ব্রয়লার উৎপাদনকারী চার বড় কোম্পানি ভোক্তা অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে ফার্ম ফটকে প্রতি কেজি ব্রয়লার ১৯০ থেকে ১৯৫ টাকা পাইকারি দামে বিক্রি করার ঘোষণা দেয়। এর পরদিন থেকে দাম কিছুটা নামতে থাকে।

এদিকে দাম নিয়ন্ত্রণে গতকাল শনিবার রাজধানীর বেশ কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তাঁরা দেখেছেন– নিউমার্কেট বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৪০ থেকে ২৪৫ টাকা এবং কাপ্তানবাজারে পাইকারিতে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২১০ টাকার আশপাশে বিক্রি হয়েছে।

কারওয়ান বাজারের নরসিংদী ব্রয়লার হাউসের এক বিক্রয়কর্মী বলেন, পাইকারি পর্যায়ে দাম কমলে কয়েক দিনের মধ্যে খুচরা বাজারেও কমবে।

এ ব্যাপারে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, শনিবার সারাদেশে ৫৬ বাজারে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ঢাকায় ছিল সাতটি। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি দলও অভিযান চালিয়েছে। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় শনিবারে পাইকারি পর্যায়ে ১৮৫ থেকে ১৯০ টাকায় ব্রয়লারের কেজি বিক্রি হয়েছে– এমন তথ্য পাওয়া গেছে। এ ধারা চলতে থাকলে সামনের দিনগুলোতে খুচরা বাজারে দাম আরও কমে যাবে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা