শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শনিবার, ১ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জুলিয়ান অ্যাসাঞ্জের জন্য আপনাদের মায়া নেই: ইইউকে রাশিয়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জুলিয়ান অ্যাসাঞ্জের জন্য আপনাদের মায়া নেই: ইইউকে রাশিয়া
৫২৬ বার পঠিত
শনিবার, ১ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলিয়ান অ্যাসাঞ্জের জন্য আপনাদের মায়া নেই: ইইউকে রাশিয়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সাংবাদিকের জন্য আপনারা যেভাবে মায়াকান্না করছেন, একইভাবে পশ্চিমাদের হাতে আটক উইকিলিকসের প্রধান নির্বাহী জুলিয়ান অ্যাসাঞ্জ এবং রুশ গণমাধ্যম স্পুটনিকের সাংবাদিক মারাত কাসেমের জন্য নেই কেন?

রাশিয়ার হাতে আটক মার্কিন সাংবাদিককে ছেড়ে দেওয়ার দাবি জানানোর পর শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইইউর শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেলকে এ প্রশ্ন করেন। খবর আনাদোলুর।

গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে আটক করেছে রাশিয়া। এ বিষয়ে শুক্রবার প্রথমবারের মতো মুখ খুললেন প্রেসিডেন্ট জো বাইডেন।

সিএনএনের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাশিয়ার প্রতি ওই সাংবাদিককে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। বাইডেনের সঙ্গে সুর মিলিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও ওই মার্কিন সাংবাদিকের মুক্তি চান।

এদিকে শুক্রবার ইভান গার্শকোভিচকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

সম্প্রতি গোপন তথ্য হস্তগত করার চেষ্টাকালে ইউরাল পর্বতাঞ্চলের ইয়েকাতেরিনবার্গ শহর থেকে ইভান গার্শকোভিচকে আটক করা হয়েছে।

ইইউর শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল এক টুইটবার্তায় বলেছেন, সাংবাদিকদের স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ইভান গার্শকোভিচকে গ্রেফতার করে ঠিক করেনি মস্কো। তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক।

জোসেপ বোরেলের ওই টুইটবার্তার উত্তরে রুশ কূটনীতিক বলেন, জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্যে এবং রুশ সাংবাদিক কাসেমকে লাৎভিয়ায় অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। এ ব্যাপারে আপনাদের কোনো উদ্বেগ-উৎকণ্ঠা তো দেখি না।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প