শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » শাহরুখকে নিয়ে করনের নতুন সিজন শুরু
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » শাহরুখকে নিয়ে করনের নতুন সিজন শুরু
৭০১ বার পঠিত
রবিবার, ২ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাহরুখকে নিয়ে করনের নতুন সিজন শুরু

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: কফি উইথ করণ’ শিরোনামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন বলিউড প্রযোজক ও নির্মাতা করণ জোহর। এর মধ্যে অনুষ্ঠানটির সাতটি সিজন প্রচার হয়েছে।

এবার অস্টম সিজন শুরু হতে যাচ্ছে। এ সিজনের প্রথম পর্বে আসছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। কফি উইথ করণের যে সাতটি সিজন অনুষ্ঠিত হল তার মধ্যে প্রতিবার কিং খান বন্ধুর এ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন। কেবল সপ্তম সিজনে তিনি আসতে পারেননি। এবার সেই কমতি মেটাতেই তিনি নতুনভাবে এ শোতে ধরা দিতে যাচ্ছেন।

ভারতীয় গণমাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী, করণ জোহর ইতিমধ্যেই তার এ শোয়ের পরবতী সিজনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শোটি প্রচার হবে চলতি বছরের আগস্ট বা সেপ্টেম্বর থেকে।

জানা গেছে, এবারের সিজনে করণের সঙ্গে কফি খেতে আসবেন বলিউডের নতুন প্রজন্মের সঙ্গে পুরনো তারকারাও। তবে প্রথম পর্বে চমক হিসেবে থাকবেন বলিউড বাদশা। আলোচনা করবেন তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাঠান’র সাফল্য নিয়ে।

এছাড়া দক্ষিণী তারকা ‘পুষ্পা’র আল্লু অর্জুন, ‘কেজিএফ’র যশ, ‘কান্তারা’ সিনেমার ঋষভ শেঠিও অতিথি হিসেবে থাকবেন এবারের সিজনে। করণ জোহরের পক্ষ থেকে তাদের ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে শাহরুখ খান পাঠানের সফলতার পর ‘জওয়ান’ নামে নতুন একটি সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। সালমান খানের মুক্তি প্রতিক্ষীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় তাকে ক্যামিও চরিত্রে দেখা যাবে।

অন্যদিকে দীর্ঘ বিরতি শেষে ‘রকি অর রানি কী প্রেম কাহানি’ নামে নতুন একটি সিনেমা নিয়ে আসছেন করণ জোহর। এটি ২৮ জুলাই মুক্তি পাবে বলে জানা গেছে। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন প্রমুখ।



আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা