বুধবার, ১২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভারত-বাংলাদেশ ৭৫ শতক জমির বিবাদ নিষ্পত্তি
ভারত-বাংলাদেশ ৭৫ শতক জমির বিবাদ নিষ্পত্তি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: নওগাঁর আগ্রাদিগুনা সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে ভারতের সঙ্গে ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি হলো। এর ফলে ৭৫ শতক জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ।
বুধবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পর্যায়ে যৌথ মাপযোগ শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তা ও ভূমি জরিপ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ছিলেন ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন ও ১৬৪ বিএসএফের কমান্ডেন্ট এসকে মিশ্রা।
স্থানীয়রা জানান, জমিটি বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে। দীর্ঘদিন ধরে সেখানে বাংলাদেশি চাষিরা চাষাবাদ করছেন। চলতি মৌসুমে চাষাবাদে বাধা দেয় বিএসএফ।
১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ জানান, এই জমিটি নিয়ে ৫০ বছর ধরে বিবাদ চলছিল। দু’দেশের যৌথ জরিপে এটি বাংলাদেশের সম্পত্তি তা প্রমাণিত হয়েছে। চাষিরা আবারও তাদের জমিতে চাষাবাদ করতে পারবেন।




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 