বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে চিনতেই পারলেন না বাইডেন!
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে চিনতেই পারলেন না বাইডেন!
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: গুড ফ্রাইডে চুক্তি সইয়ের ২৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়ারল্যান্ডে চার দিনের সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেলফাস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাইডেনকে স্বাগত জানান।
তবে দুই নেতার একটি ভিডিও ক্লিপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, বাইডেন কি সুনাককে চিনতে পারেননি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সুনাককে দূরে সরিয়ে দিয়ে এক সামরিক কর্মকর্তাকে স্যালুট করেন বাইডেন।
নেটিজেনরা এ ভিডিও শেয়ার করে অনেকে বলছেন, বাইডেনের এমন আচরণ কি ইচ্ছাকৃত? তবে কেউ কেউ বলছেন, বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছেন বাইডেন, তাই হয়তো ভুলবশত এমনটা হয়েছে।
তবে পরবর্তীতে দেখা গেছে, উষ্ণ করমর্দন সেরেছেন দুই নেতা। সুনাকের পিঠও চাপড়ে দেন বাইডেন। বৈঠকেও বসেছেন তারা।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 