শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | সাহিত্য ও সংস্কৃতি » বাংলাদেশে চলছে বর্ষবরণের নানা অনুষ্ঠান
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | সাহিত্য ও সংস্কৃতি » বাংলাদেশে চলছে বর্ষবরণের নানা অনুষ্ঠান
৭৭৪ বার পঠিত
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে চলছে বর্ষবরণের নানা অনুষ্ঠান

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: রাজধানীতে উৎসবমুখর পরিবেশে চলছে বর্ষবরণের নানা অনুষ্ঠান। এসব অনুষ্ঠানস্থলে কড়া নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মূল অনুষ্ঠানস্থল রমনা বটমূলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার সকাল থেকে বৈশাখী সাজে আসতে শুরু করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। সবাইকে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে।

টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যানসহ পুরো এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান চলছে। এই এলাকায় যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

দর্শনার্থীরা হেঁটে চলাচল করছেন।
অনুষ্ঠানস্থলের আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। র‍্যাব-পুলিশের টহল চেকপোস্ট ও অবজারভেশন পোস্টের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর কাকরাইল থেকে সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে যান চলাচলের জন্য রয়েছে ডাইভারসন ব্যবস্থা। কাকরাইল থেকে মৎস্যভবনে এসে দেখা যায় পুলিশের ব্যারিকেড।

মৎস্যভবন থেকে শাহবাগ হয়ে সম্পূর্ণ সড়কে দর্শনার্থীরা হেঁটে চলাচল করছেন। তবে এদিকে শাহবাগ থেকে বাংলামোটরের দিকের সড়কেও বন্ধ রাখা হয়েছে যানবাহনের চলাচল।

ইউনিফর্মে র‍্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা সব অনুষ্ঠানস্থলে নজরদারি করছেন।

সব অনুষ্ঠানস্থলের সামনেই র‍্যাব-পুলিশের একাধিক টহল টিম থাকতে দেখা গেছে। রমনা লেকে পুলিশ ও র‍্যাবের বোট টহল চলতে দেখা গেছে। নারীদের ইভটিজিং প্রতিরোধে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্যবস্থা।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাজধানীসহ সারাদেশে নববর্ষের উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের স্ট্রাইকিং রিজার্ভ, মোটরসাইকেল পেট্রোল, বোট পেট্রোল ও সিসিটিভি মনিটরিং রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে, প্রস্তুত রয়েছে র‍্যাবের স্পেশাল কমান্ডো টিম। নাশকতার ঘটনা মোকাবিলায় টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে ।

তিনি বলেন, র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং বাড়ানোর মাধ্যমে জঙ্গিদের যেকোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে র‍্যাব প্রস্তুত রয়েছে। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে গুজব ঠেকাতে আমাদের সাইবার মনিটরিং অব্যাহত রয়েছে।

---অন্যান্য বারের মতো এবারো আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রার র‍্যালি বের হয়। র‍্যালির একেবারে সামনে ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) সোয়াত টিম, এরপরে র‍্যাব ও পুলিশ সদস্যরা। র‍্যালির নিরাপত্তায় আকাশে আইনশৃঙ্খলা বাহিনীর ড্রোন ক্যামেরা উড়তে দেখা যায়। ড্রোন ক্যামেরা দিয়ে সম্পূর্ণ র‍্যালি পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গল শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে বের হয়ে শাহবাগ মোড় হয়ে ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলা অনুষদে ফিরে যায়।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে, ফুল মার্কেটের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী সদস্যদের সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও নজরদারির দায়িত্বে ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে যাতে কোনো বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। ইউনিফর্মে ও সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা সদস্যরা পুরো অনুষ্ঠানস্থলে নজরদারি করছেন।অনুষ্ঠানস্থলে আসা সবার নিরাপত্তায় ডিএমপির সদস্যরা কাজ করছেন বলেও জানান তিনি।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প