শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৩ মে ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মেসিকে নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মেসিকে নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি
৯৫০ বার পঠিত
বুধবার, ৩ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেসিকে নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি, ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা। বর্তমানে তিনি খেলছেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় বর্ণাঢ্য ক্যারিয়ার গড়ে শেষ করে ফরাসি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। তবে সেখানে নিজেকে ততটা মেলে ধরতে পারেননি মেসি।

এবার শেষ হতে চলেছে মেসির পিএসজি অধ্যায়।
বিনা অনুমতিতে সৌদি আরব ভ্রমণ করায় মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। একই সঙ্গে মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে ক্লাবটি। যার অর্থ, পিএসজিতে মেসির ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে আগামী মাসেই।

ফরাসি পত্রিকা ডেইলি লেকিপের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স।

সম্প্রতি পরিবার নিয়ে দুই দিনের জন্য সৌদি আরব সফর করেন আর্জেন্টাইন অধিনায়ক। কেননা তিনি দেশটির পর্যটন বিষয়ক দূত। এ নিয়ে দ্বিতীয়বার সৌদি সফরে গেলেন মেসি।

তবে এবার সৌদি আরবে যাওয়ায় নিষেধাজ্ঞার কবলে পড়তে হল মেসিকে। তার ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেছে পিএসজি। এই সময়ে ফরাসি ক্লাবটির হয়ে কোনও ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না আর্জেন্টাইন এই সুপারস্টার। পাবেন না আর্থিক সুবিধাও।

অনুমতি ছাড়াই সৌদি আরবে যাওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় পিএসজি।

মেসি পিএসজির হয়ে সর্বশেষ খেলেছেন রবিবার। লিগ আঁতে লঁরার বিপক্ষে ম্যাচের পরই ক্লাব কর্তৃপক্ষের কাছে সৌদি সফরের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি।

সোমবার দলের অনুশীলন সূচি থাকায় তাকে অনুমতি দেননি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস।

অনুমতি না পাওয়ার পরও পরিবার নিয়ে সৌদি আরবে যান আর্জেন্টাইন অধিনায়ক।দুই সপ্তাহের এই নিষেধাজ্ঞায় পিএসজির দুটি ম্যাচ মিস করবেন মেসি। খেলতে পারবেন ২১ মে অঁজার বিপক্ষে ম্যাচে।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র