শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ৬ মে ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » শেখ হাসিনা “উন্নয়নের রোল মডেল”নেতৃত্বের ভূয়সী প্রশংসা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » শেখ হাসিনা “উন্নয়নের রোল মডেল”নেতৃত্বের ভূয়সী প্রশংসা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
৬০৯ বার পঠিত
শনিবার, ৬ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনা “উন্নয়নের রোল মডেল”নেতৃত্বের ভূয়সী প্রশংসা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

---বিবিসি২৪নিউজ,রুপা শামীমা, লন্ডন থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শেখ হাসিনাকে নিজের রোল মডেল বা অনেক বড় অনুপ্রেরণা মন্তব্য করে তিনি জানান, তার স্ত্রী এবং দুই কন্যাও শেখ হাসিনার ভক্ত।

শুক্রবার স্থানীয় সময় বিকালে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ৩৫ মিনিট ধরে চলা বৈঠকে দুদেশের নেতারা পারস্পরিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর শুক্রবারের কর্মসূচি শেষে তার সফর নিয়ে ব্রিফ করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ঋষি সুনাক বলেছেন, আপনি (শেখ হাসিনা) আমাদের জন্য বিশাল বড় অনুপ্রেরণা। কথাটি বেশ কয়েকবার উচ্চারণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সাইদা মুনা আরও বলেন, ঋষি সুনাক বলেছেন, তার দুটো ছোট মেয়ে আছে। তারা ও তার স্ত্রী সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভক্ত। সুনাক চান তার মেয়েরা যেন শেখ হাসিনার মতো নেতা হন।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ব্রিটিশ প্রধানমন্ত্রী জোর দেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। বাংলাদেশের জন্য যেকোনো সহায়তায় ব্রিটেন সবসময়ই প্রস্তুত বলেও জানান বাংলাদেশের হাইকমিশনার।

---জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বেরও প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। বাংলাদেশের সোলার হোম সিস্টেম ব্রিটেনে চালু করতেও ঋষি সুনাক আগ্রহী বলে জানান তিনি।

এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান শেখ হাসিনা। ঋষি সুনাক বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ দুঃসাহসিক কাজ করেছে।

বৈঠকের শুরুতে শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ঋষি সুনাককে অভিনন্দন জানিয়ে বলেন, আপনি অল্প বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন। তরুণদের নেতৃত্বে দেখে আমার ভালো লাগছে।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না