বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বে ৭ কোটি ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত
বিশ্বে ৭ কোটি ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে ২০২২ সালে সাত কোটি ১০ লাখেরও বেশি লোক আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। যা আগের বছরের চেয়ে ২০ শতাংশ বেশি।
ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার(আইডিএমসি) এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের(এনআরসি) যৌথ প্রতিবেদনে বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।
আইডিএমসি প্রধান আলেকজান্দ্রা বিলাক বলেছেন, এ সংখ্যা অতিমাত্রার।
তিনি আরও বলেন, অধিক হারে বাস্তুচ্যুতির মূল কারণ ইউক্রেন যুদ্ধ। এছাড়া রয়েছে পাকিস্তানের বন্যা, বিশ্বজুড়ে নতুন ও চলমান সংঘাত এবং আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ধীর ও আকস্মিক কিছু দুর্যোগ।
গত বছর ইউক্রেনে এক কোটি ৭০ লাখ লোকের বাস্তুচ্যুতি ছাড়াও পাকিস্তানের ভয়াবহ বন্যার কারণে ৮০ লাখ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
সাব সাহারা অঞ্চলে এক কোটি ৬৫ লাখ লোক বাস্তুচ্যুত যার অর্ধেকেরও বেশি সংঘাতের কারণে হয়েছে। বিশেষ করে কঙ্গো ও ইথিওপিয়ার সংঘাত এ জন্যে দায়ী।
এনআরসি প্রধান জান এগল্যান্ড বাস্তুচ্যুতির এ উর্ধ্বগামিতাকে একটি পরিপূর্ণ ঝড় হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, দুর্যোগ ও সংঘাত যৌথভাবে জনগণের পূর্বে বিদ্যমান ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে। একারণে ব্যাপকহারে বাস্তুচ্যুতি ঘটছে যা আগে কখনো দেখা যায়নি।




‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’
জলবায়ু পরিবর্তনের প্রভাবেই নেপালের হিমালয় অঞ্চলে এই বিপর্যয়
নেপালে বন্যা : নিহত অন্তত ৩৫০ জন, নিখোঁজ ১৩০০-র বেশি
মক্কা চুক্তি’ আলোচনার জন্য সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি
নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ চার শতাধিক
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট 