শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১৯ মে ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | ফ্যাশন | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড | স্টাইল » কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হোঁচট খেলেন ঐশ্বরিয়া!
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | ফ্যাশন | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড | স্টাইল » কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হোঁচট খেলেন ঐশ্বরিয়া!
১১০৩ বার পঠিত
শুক্রবার, ১৯ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হোঁচট খেলেন ঐশ্বরিয়া!

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে দেখা মিলল বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাইয়ের। যথারীতি এবারও ঐশ্বরিয়া দেখালেন ফ্যাশন চমক। যেমনটা গত তিন দিনে ধরা পড়েনি। গতকাল বৃহস্পতিবার (স্থানীয় সময়) অন্যান্য তারকাদের মতো কানের রেড কার্পেটে ঐশ্বরিয়াও রূপের দ্যুতি ছড়িয়েছেন।

তবে পোশাকের কারণে এই নায়িকাকে এককটু অস্বস্তিতে পড়তে দেখা যায়, এমনকী তিনি কানের লাল গালিচায় হোঁচটও খেয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে বলা হয়, ঐশ্বরিয়ার এ লুকের বেশ কিছু ছব ও ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, এ গাউনের কোমরের কাছে ঝুলছিল একটি বিশাল কালো রঙের বো। ওভারসাইজ পোশাকে মোটেই সাবলীলভাবে নড়াচড়া করতে সক্ষম হননি, যথেষ্ট অস্বস্তিতে ভুগতে হয় তাকে।

এ পোশাক সামলাতে ঐশ্বরিয়ার সঙ্গী ছিলেন দুই ব্যক্তি। তারপরেও হাটতে গিয়ে হোঁচট খান এই অভিনেত্রী। তবে মুখের হাসি অটুট রেখেছিলেন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী।---
ঐশ্বরিয়ার এই লুক দেখে নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি।

একজন লিখেছেন, ‘ওইরকম অ্যালুমোনিয়াম ফয়েল জড়িয়ে রেড কার্পেটে কেন?’ আরেকজন লিখেছেন, ‘বোরখা পরেছো নাকি? ওটা কী ধরনের পোশাক?’ কেউ কেউ আবার ঐশ্বর্যকে জাপানি পুতুল বলেও মন্তব্য করেছেন। যদিও নেটিজেনদের অনেকে তার প্রশংসা করছেন।
উল্লেখ্য, ২০০২ সাল থেকে টানা কানের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন ঐশ্বরিয়া। অভিষেকের বছর ‘দেবদাস’ সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বানসালী এবং শাহরুখ খানের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। পরের বছর কানের জুরি বোর্ডের সদস্য ছিলেন ঐশ্বরিয়া।

তারপর থেকে একটি আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে কানে অংশ নিচ্ছেন এই নায়িকা।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না