শিরোনাম:
●   ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন ●   যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ ●   হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির ●   বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান: ●   রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘ ●   নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু ●   যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির ●   আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ●   ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ●   ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ৫ জুন ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে গাছ লাগান -প্রধানমন্ত্রী
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে গাছ লাগান -প্রধানমন্ত্রী
৫৮৫ বার পঠিত
সোমবার, ৫ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে গাছ লাগান -প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: বিশ্ব পরিবেশ দিবসে দেশের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের এ বিষয়ে ব্যাপক ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘পরিবেশ মেলা-২০২৩’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা ২০২৩’ এর উদ্বোধন উপলক্ষে সোমবার (৫ জুন) সকালে গণভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে আজ থেকে শুরু হলো ‘পরিবেশ মেলা’ ও ‘জাতীয় বৃক্ষমেলা-২০২৩’। পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষমেলা চলবে ৫ থেকে ২৬ জুন এবং ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’। আর ‘পরিবেশ মেলা’র এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এবং জাতীয় বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’।

এ উপলক্ষে বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশ বিপর্যয়ের ক্ষতি থেকে দেশকে রক্ষা করতে কাজ করছে বর্তমান সরকার।’

বৈশ্বিক পরিস্থিতিতে মু্দ্রাস্ফীতি রোধে নিজেদের চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদনে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। পরিবেশ রক্ষায় ১৯৮৪ সালে সিদ্ধান্ত গ্রহণের পর ১৯৮৫ সাল থেকে সহযোগী সংগঠনের মাধ্যমে আওয়ামী লীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে বলেও জানান সরকার প্রধান।

দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে যেখানে যেভাবে পারেন তিনটি করে গাছ লাগান, তা যদি না পারেন অন্তত একটি করে গাছ লাগান। আর ছাত্রছাত্রীদের আমি বলবো, প্রত্যেকে যার যার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়— সব জায়গায় গাছ লাগাতে পারেন। স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে বাউন্ডারি ওয়াল দেওয়া থাকে; এই ওয়ালের সঙ্গে সঙ্গে যদি আপনারা গাছ লাগান; দেখতেও সুন্দর লাগবে, পরিবেশও রক্ষা পাবে।’



এ পাতার আরও খবর

যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
শর্ত মানলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: আরাগচি শর্ত মানলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: আরাগচি

আর্কাইভ

ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান:
রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘ
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
মক্কা চুক্তির সদস্যদের নিয়ে তেহরানে বৈঠক মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান: ইরানের
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে