শিরোনাম:
●   আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার ●   ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী ●   ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের ●   ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই ●   সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ●   সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট ●   ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প ●   সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন ●   সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো ●   এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৫ জুন ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে গাছ লাগান -প্রধানমন্ত্রী
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে গাছ লাগান -প্রধানমন্ত্রী
৫৮৪ বার পঠিত
সোমবার, ৫ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে গাছ লাগান -প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: বিশ্ব পরিবেশ দিবসে দেশের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের এ বিষয়ে ব্যাপক ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘পরিবেশ মেলা-২০২৩’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা ২০২৩’ এর উদ্বোধন উপলক্ষে সোমবার (৫ জুন) সকালে গণভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে আজ থেকে শুরু হলো ‘পরিবেশ মেলা’ ও ‘জাতীয় বৃক্ষমেলা-২০২৩’। পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষমেলা চলবে ৫ থেকে ২৬ জুন এবং ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’। আর ‘পরিবেশ মেলা’র এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এবং জাতীয় বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’।

এ উপলক্ষে বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশ বিপর্যয়ের ক্ষতি থেকে দেশকে রক্ষা করতে কাজ করছে বর্তমান সরকার।’

বৈশ্বিক পরিস্থিতিতে মু্দ্রাস্ফীতি রোধে নিজেদের চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদনে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। পরিবেশ রক্ষায় ১৯৮৪ সালে সিদ্ধান্ত গ্রহণের পর ১৯৮৫ সাল থেকে সহযোগী সংগঠনের মাধ্যমে আওয়ামী লীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে বলেও জানান সরকার প্রধান।

দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে যেখানে যেভাবে পারেন তিনটি করে গাছ লাগান, তা যদি না পারেন অন্তত একটি করে গাছ লাগান। আর ছাত্রছাত্রীদের আমি বলবো, প্রত্যেকে যার যার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়— সব জায়গায় গাছ লাগাতে পারেন। স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে বাউন্ডারি ওয়াল দেওয়া থাকে; এই ওয়ালের সঙ্গে সঙ্গে যদি আপনারা গাছ লাগান; দেখতেও সুন্দর লাগবে, পরিবেশও রক্ষা পাবে।’



এ পাতার আরও খবর

ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই
ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
‘মিনিস্টার ফাটাকেষ্ট’ “মিঠুন চক্রবর্তী” এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ “মিঠুন চক্রবর্তী” এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত
যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে রাশিয়াকে সমর্থন উ. কোরিয়ার যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে রাশিয়াকে সমর্থন উ. কোরিয়ার
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বাংলাদেশে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান বাংলাদেশে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী

আর্কাইভ

আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬
যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে রাশিয়াকে সমর্থন উ. কোরিয়ার
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০