শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

BBC24 News
সোমবার, ৫ জুন ২০২৩
প্রথম পাতা » জাতীয় | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বের তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াস, বসবাসের ঝুঁকিতে ঢাকা
প্রথম পাতা » জাতীয় | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বের তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াস, বসবাসের ঝুঁকিতে ঢাকা
৬০৫ বার পঠিত
সোমবার, ৫ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বের তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াস, বসবাসের ঝুঁকিতে ঢাকা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: পৃথিবীর গেলো ১০০ বছরে  তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াস। পরিবেশ বিশেষজ্ঞরা এই তাপমাত্রা বৃদ্ধিকে ভয়ংকর হিসেবে অভিহিত করছেন। এতে পৃথিবীর দুই প্রান্তের বরফ গলতে শুরু করেছে। এর ফলশ্রুতিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। হুমকিতে রয়েছে বাংলাদেশের মতো অনেক দেশই। এই যখন পৃথিবীর বাস্তবতা, সেখানে আগামী ২০ বছরে ঢাকার তাপমাত্রা ৫ ডিগ্রি বাড়ার শঙ্কা প্রকাশ করা হয়েছে একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে। এই সময়ের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি ঠেকানো না গেলে ঢাকা কি বসবাসের উপযুক্ত থাকবে? এমন প্রশ্ন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।

পরিবেশবিদরা বলছেন, এই তাপমাত্রা বৃদ্ধির একটি বড় নিয়ামক প্লাস্টিক। ঢাকায় প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা যেমন সীমিত, তেমনি নাগরিকরা স্বেচ্ছাপ্রণোদিত হয়েও প্লাস্টিককে রুখে দিচ্ছেন না।

গত কয়েক দিনে ঢাকার তাপমাত্রায় ত্রাহী অবস্থা জনজীবনে। বর্তমানে ঢাকার তাপমাত্রা ৩৯/৪০ ডিগ্রিতে ওঠানামা করছে। এটি যদি ২০ বছরে আরও ৫ ডিগ্রি বাড়ে তাহলে তাপমাত্রার পরিমাণ দাঁড়াবে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। আর সে অবস্থায় ঢাকা মহানগরীতে বেঁচে থাকা অসহনীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে— ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এমন এক পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ সোমবার (৫ জুন) পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’,‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’।

সম্প্রতি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত এক গবেষণায় বলা হয়, আগামী ২০ বছরে ঢাকার তাপমাত্রা বাড়বে ৫ ডিগ্রি। এই গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের বিভিন্ন শহরে যে হারে তাপমাত্রা বাড়ছে, সেই ধারা অব্যাহত থাকলে রাজধানী ঢাকাসহ পাঁচটি বড় শহর আগামী কয়েক বছরে বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। গবেষকরা মনে করছেন, বর্তমান প্রবণতা নিয়ন্ত্রণ করা না গেলে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী—এই চারটি বিভাগীয় শহরে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য বা তারতম্য কমে আসবে, ফলে সবসময় গরম অনুভূত হবে।

তাপমাত্রা বৃদ্ধিতে প্লাস্টিকের পাশাপাশি বায়ুদূষণও দায়ী

এদিকে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) তাদের এক গবেষণায় জানায়, সারা দেশে প্রবহমান তীব্র দাবদাহের পেছনে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বায়ুদূষণও দায়ী। ধূলিকণা এবং দূষিত গ্যাসের তাপ শোষণ করার ক্ষমতা রয়েছে। এ কারণে বর্তমানে অত্যধিক দূষিত বায়ুতে অবস্থিত ধূলিকণা এবং গ্যাসীয় পদার্থগুলো সূর্যের তাপমাত্রাকে শোষণ করে তাপপ্রবাহ সৃষ্টিতে ভূমিকা রাখছে। পাশাপাশি সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড তাপমাত্রা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। তাই তাপমাত্রার বৃদ্ধি কমাতে বায়ুদূষণ কমানো জরুরি।

এবারের জলবায়ু সম্মেলনের আলোচ্য বিষয় ছিল পৃথিবীর তাপমাত্রা কমানো। সম্মেলনে বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীর গড় তাপমাত্রা গত ১০০ বছরে এক ডিগ্রির কাছাকাছি বেড়ে গেছে। তাপমাত্রা আরও বেড়ে গেলে তা আরও ভয়ংকর হয়ে উঠতে পারে। সুতরাং, এখনই তাপমাত্রা নিয়ন্ত্রণ কর‍তে হবে।

কী বলছেন বিশেষজ্ঞরা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা শহরের মোট বর্জ্যের শতকরা ২০-৩০ ভাগই প্লাস্টিক। ফলে যেখানে বর্জ্য পোড়ানো হচ্ছে, সেখানে প্লাস্টিকও পোড়ানো হচ্ছে। এতে বায়ুদূষণও বৃদ্ধি পাচ্ছে। আবার প্লাস্টিকের পুড়ে যাওয়া অংশগুলো মাটি ও পানিতে মিশে মাটির উর্বরতা ও পানির গুণগতমান নষ্ট করে। এতে মাটি ভেদ করে পানি গভীরে প্রবেশ করতে পারছে না। ফলে উত্তপ্ত হয়ে উঠছে ভূখণ্ড। আজকের এই তাপমাত্রা বেড়ে যাওয়ার পেছনের একটি বড় কারণ হচ্ছে এই প্লাস্টিক।’ তিনি তাপমাত্রা কমানোর জন্য বনায়ন ও জলাভূমি সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, ‘একবার ব্যবহার করা (সিঙ্গেল ইউজ প্লাস্টিক) প্লাস্টিকের জিনিস মাটিতে ফেলার পর সেটি পচন ধরতে সময় লাগে ৩০০ থেকে ৪০০ বছর। এর আগে পর্যন্ত যেখানে এই প্লাস্টিক পড়ছে সেখানকার প্রাকৃতিক কর্মকাণ্ডও ৩০০ থেকে ৪০০ বছরের জন্য বন্ধ হয়ে যায়। মাটির যে গুণাগুণ, তাপ শোষণ ক্ষমতা, বৃক্ষরোপণ, সবুজায়নসহ সব কাজ বন্ধ হয়ে যায়। এতে বৃষ্টিপাত কমে যাওয়া, অক্সিজেন কমে যাওয়া, বায়ুদূষণ বেড়ে যাবার মতো ঘটনাগুলো বাড়তে থাকে।’ তিনি বলেন, ‘পলিথিন আমাদের দেশে বন্ধ হয়েছে বহু আগে, তা করা হয়েছিল পরিবেশের ওপর এই বিরূপ প্রতিক্রিয়া কমাতেই। কিন্তু দুঃখজনক হলো—আমাদের দেশে আইন হয়, কিন্তু তা বাস্তবায়ন হয় না। কারণ, কোনও আইনই সমন্বিত পরিকল্পনা করে করা হয় না।’

---শরীফ জামিল আরও বলেন, ‘প্লাস্টিকের এই দূষণের কারণেই মাটির শোষণ ক্ষমতা কমে গেছে। এতে গত কয়েক বছরে তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে এবং আশপাশের জেলাগুলোর তুলনায় ঢাকার তাপমাত্রা সব সময় এখন বেশি থাকে। এ অবস্থা চলতে থাকলে ঢাকা নগরী তো বসবাসের অযোগ্য হয়ে পড়বে।’



এ পাতার আরও খবর

নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী  তারেক রহমান নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি ও সশস্ত্র বাহিনী: রাষ্ট্রপতি সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি ও সশস্ত্র বাহিনী: রাষ্ট্রপতি
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ