মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো করতে চাই: আমেরিকা
চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো করতে চাই: আমেরিকা
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: প্রেসিডেন্ট চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব একটা যাচ্ছে না, বরং বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে স্বীকার করল আমেরিকা। কিউবায় চীনের গুপ্তচর ঘাঁটির খবর প্রকাশ্যে আসার পর এই সম্পর্ক আরও খারাপ হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র জন করবি বলেছেন, “চীনের সঙ্গে সম্পর্ক এখন বেশ উত্তেজক। তবে প্রেসিডেন্ট বাইডেন সিদ্ধান্ত নিয়েছেন, চীনের সঙ্গে আলোচনার রাস্তা বন্ধ করবেন না।
তাই কিউবায় চীনা গুপ্তচর ঘাঁটি তৈরির খবরের পরেও পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের চীন সফর বাতিল হচ্ছে না। ”
কিরবি জানিয়েছেন, “চীনের সঙ্গে সম্পর্ক খারাপ। অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তা সত্ত্বেও প্রেসিডেন্ট চীনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চান।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, কিউবায় চীন একটি গুপ্তচর ঘাঁটি তৈরি করতে চাইছে। কিউবা এবং চীন অবশ্য এই খবর অস্বীকার করেছে।
সোমবার ব্লিংকেন সাংবাদিকদের জানান, “চীন এখন গোটা বিশ্বে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে।
কিউবায় তাদের গুপ্তচর ঘাঁটির বিষয়টি এই পরিপ্রেক্ষিতে দেখতে হবে। তবে বাইডেন ২০২১ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন। ফলে চীন যে দ্রুত প্রভাব বিস্তার করতে চাইছিল, তা আর এখন সম্ভব হচ্ছে না।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প 