শিরোনাম:
●   বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী ●   টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ●   ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ●   জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ●   ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ●   বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা ●   আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড ●   জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস ●   বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ ●   ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শনিবার, ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চড়কাণ্ডে অস্কারে দশ বছর নিষিদ্ধ উইল স্মিথ
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চড়কাণ্ডে অস্কারে দশ বছর নিষিদ্ধ উইল স্মিথ
৮২০ বার পঠিত
শনিবার, ৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চড়কাণ্ডে অস্কারে দশ বছর নিষিদ্ধ উইল স্মিথ

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্কঃ চড়কাণ্ডের জের ধরে হলিউড তারকা উইল স্মিথকে অস্কার গালা এবং অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠানে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে আগামী ১০ বছর আর অস্কার অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না উইল স্মিথ। অস্কারের মঞ্চে কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারার শাস্তি হিসেবে ১০ বছরের জন্য অস্কারসহ অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সের সকল অনুষ্ঠানে নিষিদ্ধ করা হয়েছে হলিউড অভিনেতা উইল স্মিথকে।শনিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে, শুক্রবার (৮ এপ্রিল) স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বৈঠকে বসে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। ওই বৈঠকেই স্মিথকে এ শাস্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও স্মিথ তার আচরণের জন্য আগেই ক্ষমা চেয়ে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছেন। কিন্তু তবুও তিনি বড় শাস্তি পেলেন।

অ্যাকাডেমি একটি চিঠিতে জানিয়েছে, এখন থেকে এক দশক অস্কারসহ অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের দ্বারা আয়োজিত কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না উইল স্মিথ৷ তবে গত মাসে ‘কিং রিচার্ড’ সিনেমার অন্য যে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি তা প্রত্যাহার করা হবে না এবং ভবিষ্যতেও অস্কারের মনোনয়নে কোনো নিষেধাজ্ঞা নেই উইল স্মিথের।

তবে অস্কারের মঞ্চে জেতা সেরা অভিনেতার পুরস্কার খোয়াতে হয়নি উইলকে।

বিবিসির খবরে বলা হয়েছে, মঞ্চে উপস্থাপককে থাপ্পড় মারার ঘটনায় হলিউড অভিনেতা উইল স্মিথকে অস্কার গালা এবং অন্যান্য অ্যাকাডেমি ইভেন্ট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে অ্যাকাডেমি বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ আগেই জানিয়েছিলেন, চড়কাণ্ডের ফল স্মিথকে ভুগতে হবে। ওই ঘটনার পর অ্যাকাডেমির বাইরে দুটি বড় প্রযোজনা সংস্থা স্মিথের সঙ্গে তাদের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়। এছাড়া জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স তার সিনেমার মুক্তি পিছিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অস্কারের ৯৪তম আসরের অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন অনুষ্ঠান সঞ্চালক ক্রিস রক। একে একে সবার কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথ প্রসঙ্গে। তখন ক্রিস বলেন, পরের ‘জি আই জেন’ সিনেমাতে অভিনয় করবেন জাডা। ‘জি আই জেন’-এ অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই সিনেমায় তার মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জাডার মাথাতেও চুল নেই! কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়ায় আক্রান্ত। সেই কারণেই তার চুল নেই।

ভরা মজলিশে এ রসিকতায় তীব্র রেগে যান উইল স্মিথ এবং দেরি না করে মঞ্চে উঠে ক্রিস রককে চড় মেরে বসেন। এরপরই চারদিকে সোরগোল পড়ে যায়।



আর্কাইভ

জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল