শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শনিবার, ২২ জুলাই ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » এমবাপ্পেকে দল থেকে বাদ দিল পিএসজি!
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » এমবাপ্পেকে দল থেকে বাদ দিল পিএসজি!
৭৩০ বার পঠিত
শনিবার, ২২ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এমবাপ্পেকে দল থেকে বাদ দিল পিএসজি!

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: ছুটি কাটিয়ে সময় মতো পিএসজির ক্যাম্পে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ২২ জুলাই প্রাক মৌসুমের ম্যাচ খেলতে জাপান যাচ্ছে লা প্যারিসিয়ানরা। ওই সফরের জন্য প্রস্তুতি নিয়েছেন তিনিও।

লুইস এনরিকের অধীনে ২৫ জুলাই জাপানের ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পিএসজি। এমবাপ্পে ওই ম্যাচে খেলতেও চান। কিন্তু জাপান যাওয়ার দিন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পিএসজি বোর্ড। প্রাক মৌসুমের দলে রাখা হচ্ছে না ২৪ বছরের ফ্রান্স স্ট্রাইকারকে।

ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন এই তথ্য। পিএসজি কর্তৃপক্ষ মনে করছে, এমবাপ্পে তাদের সঙ্গে প্রতারণা করতে চলেছেন!

পিএসজির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে এমবাপ্পের।তিনি পিএসজির সঙ্গে নতুন চুক্তি নবায়ন করবেন না। ২০২৪ সাল পর্যন্ত চুক্তির শর্ত শেষ করে ফ্রিতে প্যারিস ছাড়তে চান তিনি। পিএসজি মনে করছে, ২০২৪ সালে ফ্রিতে রিয়ালে যোগ দেওয়ার বিষয়ে এরই মধ্যে গোপনে আলোচনা সেরে ফেলেছেন ফ্রান্সম্যান এমবাপ্পে।

এর আগে পিএসজি এমবাপ্পেকে আল্টিমেটাম দিয়েছিল। বলেছিল, ‌’ফ্রিতে ক্লাব ছাড়তে দেওয়া হবে না। হয় চুক্তি নবায়ন করো নয়তো আসন্ন মৌসুমেই ক্লাব ছাড়ো।’ তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ১৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সপ্তাহ হয়ে গেলেও এমবাপ্পে কোন সাড়া-শব্দই দেননি।

পিএসজির পরিকল্পনা ছিল, এমবাপ্পের সঙ্গে ৩১ জুলাই পর্যন্ত আলাপ-আলোচনা চালিয়ে যাওয়া। চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতায় আসা। এমবাপ্পেকে ১০ বছরের চুক্তি ও ১ বিলিয়ন ইউরো বেতনের প্রস্তাবও দিয়েছে কাতারি অর্থে চলা ক্লাবটি।

কিন্তু এমবাপ্পে চুক্তি নবায়নে সাড়া দেওয়ায় তাকে বিক্রির পথ খোঁজা শুরু করেছে পিএসজি। জাপান সফরের দল থেকে তাকে বাদ দেওয়ার অর্থ এমবাপ্পে ক্লাব ছাড়ার খুব কাছে। পিএসজি এখন থেকেই তাকে বিক্রির প্রস্তাব বিবেচনা করতে শুরু করবে।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প