রবিবার, ১৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মার্কিন রাষ্ট্রদূতের বাসায় রাজনৈতিক শীর্ষ তিন দলের বৈঠক
মার্কিন রাষ্ট্রদূতের বাসায় রাজনৈতিক শীর্ষ তিন দলের বৈঠক
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা: সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে দেশের রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠক করেছেন। রোববার (১৩ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে তারা বৈঠক করেন।
যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিকের সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা বৈঠক করেন।
আওয়ামী লীগের পক্ষে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, বিএনপির পক্ষ থেকে দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং জাতীয় পার্টির পক্ষে দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মিসেস শেরিফা কাদের ও জাতীয় পার্টি সমর্থিত নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল বৈঠকে অংশ নেন।
সন্ধ্যায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দুই কংগ্রেসম্যান। বৈঠকে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, নারীপক্ষের সম্পাদক শিরীন হক, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান লিটন, সাংবাদিক জিল্লুর রহমান, আর্টিকেল নাইনটিনের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সাল প্রমুখ অংশ নেন।
সূত্র জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে অ্যাডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিকের।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 