সোমবার, ২৮ আগস্ট ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | সাবলিড » জলবায়ু সংকট নিয়ে সৌদির বিরুদ্ধে জাতিসংঘের অভিযোগ
জলবায়ু সংকট নিয়ে সৌদির বিরুদ্ধে জাতিসংঘের অভিযোগ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু সংকট বাড়াচ্ছে সৌদি আরবভিত্তিক তেল কোম্পানি আরামকো- এমন অভিযোগ তুলেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।
প্রতিষ্ঠানটিকে দেওয়া চিঠিতে তারা বলেছেন, আরামকো ও তার সহযোগীদের কর্মকাণ্ড জলবায়ু পরিবর্তনসংক্রান্ত কাজে নেতিবাচক প্রভাব রাখছে, যা মানবাধিকার পরিপন্থী।
চিঠিটি পাঠানোর দুই মাস পর সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জাতিসংঘের বিশেষজ্ঞরা ‘সৌদি আরামকোর ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কিত তথ্য পেয়েছেন, যা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার ওপর বিরূপ প্রভাব ফেলছে।
অভিযোগে আরামকোকে ‘অপরিশোধিত তেলের উৎপাদন জারি রাখা, নতুন তেল ও গ্যাসের খনি অনুসন্ধান, জীবাশ্ম জ্বালানি গ্যাসের সম্প্রসারণ এবং ভুল তথ্য উপস্থাপনের জন্য’ অভিযুক্ত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “এ ধরনের কর্মকাণ্ড একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ উপভোগের মানবাধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার 