মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন ফার্স্ট লেডি “জিল বাইডেন” আবারও করোনায় আক্রান্ত
মার্কিন ফার্স্ট লেডি “জিল বাইডেন” আবারও করোনায় আক্রান্ত
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে।
অন্যদিকে করোনা শনাক্তকরণ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন জো বাইডেন।
হোয়াইট হাউসের বরাত দিয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং তিনি এই ভাইরাসের হালকা লক্ষণ অনুভব করছেন বলে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে। এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষা করা হলেও তাতে নেগেটিভ হয়েছেন তিনি।
৭২ বছর বয়সী জিল বাইডেন সর্বশেষ গত বছরের অগাস্টেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর ৮০ বছর বয়সী মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন সর্বশেষ গত বছরের জুলাই মাসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
স্থানীয় সময় সোমবার জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে বলেছেন, ‘আজ সন্ধ্যায় ফার্স্ট লেডি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। জিল বাইডেন ডেলাওয়্যারের পারিবারিক বাড়িতে থাকবেন যতক্ষণ না তার আবার পরপর দুটি নেগেটিভ ফল আসে।
এছাড়া স্ত্রীর করোনা পজিটিভ হওয়ার পর সোমবার সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে জো বাইডেন একাই ফিরে আসেন।
এর আগে গত বছর ২১ জুলাই প্রথমবার করোনায় আক্রান্ত হন জো বাইডেন। এরপরেও তিনি আবারও করোনায় আক্রান্ত হয়েছিলেন।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প 