বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » রাশিয়ার ওয়াগনার বাহিনী ‘সন্ত্রাসী সংগঠন- যুক্তরাজ্য
রাশিয়ার ওয়াগনার বাহিনী ‘সন্ত্রাসী সংগঠন- যুক্তরাজ্য
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা, লন্ডন থেকে: রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। একই সঙ্গে ওয়াগনারকে ‘হিংস্র ও ধ্বংসাত্মক’ আখ্যা দিয়ে তাদের কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করেছে দেশটি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে এটিকে নিষিদ্ধ করতে চলেছে যুক্তরাজ্য সরকার। যার অর্থ এই সংস্থার সদস্য হওয়া বা সমর্থন করা হবে অবৈধ।
এছাড়া একটি খসড়া আদেশ সংসদে পেশ করা হলে ওয়াগনারের সম্পদকে সন্ত্রাসী সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করা এবং বাজেয়াপ্ত করা যাবে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “ওয়াগনার হিংস্র এবং ধ্বংসাত্মক… এই বাহিনী ভ্লাদিমির পুতিনের রাশিয়ার একটি সামরিক হাতিয়ার। ”
তিনি বলেন, ইউক্রেন এবং আফ্রিকায় ওয়াগনারের কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।
সুয়েলা ব্র্যাভারম্যান আরও বলেছেন, “ওয়াগনারের অব্যাহত অস্থিতিশীল কর্মকাণ্ড কেবল ক্রেমলিনের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্যই চলছে।
সোজা কথায় তারা সন্ত্রাসী এবং যুক্তরাজ্যের আইনেও এই নিষেধাজ্ঞার আদেশটি স্পষ্ট।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 