শিরোনাম:
●   আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস ●   হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন ●   ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস ●   সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার ●   ইরানের শীর্ষ গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত ●   সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস ●   গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি? ●   ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি ●   পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই ●   মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত
ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২
BBC24 News
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সুদানে বিমান হামলায় ৪৩ জন নিহত
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সুদানে বিমান হামলায় ৪৩ জন নিহত
৬৩১ বার পঠিত
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুদানে বিমান হামলায় ৪৩ জন নিহত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদানের রাজধানীতে বিমান হামলা চালানো হয়েছে। এতে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে।আহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে কুরো মার্কেট এলাকায় এ বিমান হামলা চালানো হয়।

রাজধানীতে সুদানের সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আধাসামরিক গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড লড়াইয়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে।

সুদানের লোকাল অ্যাসিসটেন্ট কমিটি হামলার জন্য দেশটির বিমানবাহিনীকে দায়ী করেছে।

নিহতের সংখ্যা ৪০ জন বলছে তারা।
এক বিবৃতিতে তারা বলেছে, ‘সকাল ৭টা ১৫ মিনিটে সামরিক বিমান কুরো মার্কেট এলাকায় বোমা হামলা চালায়।

কুরো মার্কেট গণহত্যার মৃতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে। ’
ইমার্জেন্সি রুম অ্যাক্টিভিস্ট গ্রুপও বিমান হামলায় নিহতের সংখ্যা ৪০ জন বলেছিল।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি মেডিকেল গ্রুপের মতে, রোববার সুদানের রাজধানী খার্তুমের একটি বাজারে বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন।

একটি বিবৃতিতে সুদানের ডাক্তার সিন্ডিকেট বলেছে, দক্ষিণ খার্তুমের মায়ো পাড়ায় একটি খোলা বাজারকে লক্ষ্য করে হামলায় ৫৫ জন আহত হয়েছে।

বিমান হামলার পেছনে কারা ছিল তা এখনও স্পষ্ট নয়।

আরএসএফ ওই বিমান হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে।

তবে সুদানের সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। দাবিটিকে ‘বিভ্রান্তিকর’ এবং ‘মিথ্যা’ বলে অভিহিত করেছে।

গত এপ্রিলে সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান দাগলো মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এরপর দুই বাহিনী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই বাহিনীর লড়াইয়ের মাঝে পড়ে এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। রোববারের এ বিমান হামলাটি দ্বন্দ্ব শুরু হওয়ার পর বেসামরিকদের ওপর সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা।

বিভিন্ন সূত্র ও তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। তবে স্থানীয়দের আশঙ্কা এ সংখ্যা আরও অনেক বেশি।



এ পাতার আরও খবর

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী
সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে
নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত
কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত
বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

আর্কাইভ

হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন
ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস