মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে সৌদি
বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে সৌদি
বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সরে যাওয়ায় এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। অস্ট্রেলিয়ার ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই বিশ্বকাপ বিডিংয়ে অংশগ্রহণ করবে না।
ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি।
২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদির সাথে বিডে নামতে চেয়েছিল অস্ট্রেলিয়া।
কিন্তু আজ মঙ্গলবার ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা বিড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।
২০২৬ সালের বিশ্বকাপ হবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায়। এরপর ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেয়েছে মরক্কো, স্পেন ও পর্তুগাল। ওই হিসেবে ২০৩৪ সালের বিশ্বকাপ এশিয়া ও ওশেনিয়া মহাদেশে হবে বলে জানিয়েছিল ফিফা।




শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের 