শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » এবার আরেক দুঃসংবাদ অস্ট্রেলিয়ার
প্রথম পাতা » খেলাধুলা » এবার আরেক দুঃসংবাদ অস্ট্রেলিয়ার
৩১৯ বার পঠিত
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার আরেক দুঃসংবাদ অস্ট্রেলিয়ার

বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়ে ইংল্যান্ড ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এবার আরেকটি নতুন দুশ্চিন্তা যোগ হয়েছে অস্ট্রেলিয়ার। পারিবারিক কারণে অস্ট্রেলিয়া ফিরে গেছেন আরেক অলরাউন্ডার মিচেল মার্শ।

অস্ট্রেলিয়া থেকে মার্শ আবার কবে দলের সঙ্গে যোগ দেবেন, সেটা এখনো নিশ্চিত নয়।

তবে আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তাঁকে না পাওয়া নিশ্চিত। ক্রিকেট অস্ট্রেলিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অলরাউন্ডার মিচেল মার্শ ব্যক্তিগত কারণে গত রাতে দেশে ফিরে গেছেন। তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন, সেটা এখনো নিশ্চিত করা হয়নি।
নিয়মিত একাদশে দুই ক্রিকেটার না থাকায় নতুন করে সমন্বয় খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচের আগ পর্যন্ত ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করেছেন মার্শ। নিয়মিত ওপেনার ট্রাভিস হেড ফেরায় নিউজিল্যান্ড ম্যাচে তাঁকে তিনে খেলানো হয়। চারে খেলেছেন স্টিভ স্মিথ।
ইংল্যান্ডের বিপক্ষে প্রিয় তিন নাম্বার পজিশনে দেখা যেতে পারে স্মিথকে।

মার্শের জায়গায় একাদশে ফিরতে পারেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। পায়ের পেশির চোটে গত দুই ম্যাচের একাদশে ছিলেন না তিনি।
আর ম্যাক্সওয়েলের জায়গায় একাদশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে ক্যামেরন গ্রিনের। তরুণ এই অলরাউন্ডার এখন পর্যন্ত বিশ্বকাপে দুই ম্যাচ খেলেছেন। বিশ্বকাপের মাঝপথে এসে প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলগুলোর জন্য।

এখন পা হড়কালেই সেমিফাইনালের দৌড় নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা বেশি। টুর্নামেন্ট শুরুর ধাক্কা সামলে ওঠা অস্ট্রেলিয়ার জন্য সামনের তিন ম্যাচই গুরুত্বপূর্ণ। ৬ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে অজিরা।



এ পাতার আরও খবর

বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের
আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’