শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » পূজা দিতে গিয়ে কটাক্ষের শিকার সানি লিওন
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » পূজা দিতে গিয়ে কটাক্ষের শিকার সানি লিওন
৭২৪ বার পঠিত
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পূজা দিতে গিয়ে কটাক্ষের শিকার সানি লিওন

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: বহু বছর আগে পর্নো দুনিয়া থেকে বিদায় নিলেও নিস্তার মেলেনি সানি লিওনের। এখনো তাকে ওই দৃষ্টিতে দেখেন অনেকে। এবার পূজা দিতে গিয়েও কটাক্ষের শিকার হতে হলো তাকে।

নেটিজেনদের মতে, পাপ ধুতে এসেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত বুধবার প্রকাশ্যে এসেছে মিউজিক ভিডিও ‘থার্ড আই’। ভিডিওতে সাবেক আইএস অফিসার অভিষেক সিংয়ের সঙ্গে দেখা গেছে সানিকে। অভিষেকের সঙ্গে বারানসিতেও গিয়েছিলেন সানি। তার পরনে ছিল গোলাপি সালোয়ার। সালোয়ারের ওড়না দিয়ে মাথা ঢেকে গঙ্গারতি করেন সানি। সংবাদ সংস্থা এএনআই এই গঙ্গারতির ভিডিও টুইট করে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, নিজেদের ‘থার্ড পার্টি’ গানের প্রমোশন করতে বারানসি গেছেন তারা।

সানিকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন ওই এলাকায়। পূজার রীতিনীতি পালন করতে দেখা গেছে অভিনেত্রীকে।

কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’। যে ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন। গ্ল্যামার কুইন সানি এই ছবিতে ধরা দিয়েছেন একদম অচেনা অবতারে। এ ছবির প্রিমিয়ারে সানির অভিনয় দেখে আপ্লুত চলচ্চিত্র উৎসবের দর্শকরা। সানি যে এমন অভিনয় করতে পারেন, তা ভাবতেই পারেননি কেউ।

পরিচালক মহেশ ভাটের নজরে পড়ে ‘জিসম ২’ ছবি থেকে বলিউডে পা। একের পর এক সিনেমা করলেও, সানির শরীর থেকে পর্নো তকমা কিন্তু যায়নি।

এদিকে সানির ওই ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই বিভিন্ন রকম মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “এই যে সবাইকে দিয়ে পাপ করিয়ে নিজে পাপ ধুতে চলে এলো।” একজন লিখেছেন, “একশ ইঁদুর খেয়ে বিড়াল চলল হজে।” “মা গঙ্গাকে অপবিত্র করে দিল”, “জীবনে সব দেখে ফেললাম”, এমন কথাও লেখা হয়েছে কটাক্ষ করে।

আরও পড়ুন: বলিউডে পা রেখেই নয়নতারা, ক্যাটরিনাকে ছাড়িয়ে গেলেন এই অভিনেত্রী

সংবাদমাধ্যমকে সানি জানিয়েছিলেন, আমাকে সবাই পর্নোস্টার হিসেবেই চেনে। অনেক চেষ্টা করেছি নিজের শরীর থেকে এই তকমা সরিয়ে নিতে। কিন্তু পারিনি। আমি শুধুই পর্নোস্টার নই… ’!



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না