শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » অবসর নিয়ে যা বললেন স্টিভ স্মিথ
প্রথম পাতা » খেলাধুলা » অবসর নিয়ে যা বললেন স্টিভ স্মিথ
৬৭৬ বার পঠিত
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবসর নিয়ে যা বললেন স্টিভ স্মিথ

বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: সময় তো চলছে তার নিজ গতিতে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথদের মতো তারকাদের দিনও ফুরিয়ে আসছে। ৩৪ বয়সী স্মিথ নিজের ভবিষ্যৎ নিয়ে না ভাবলেও তার ভক্ত-সমর্থককুল ঠিকই ভাবছেন। যে কারণে বাধ্য হয়েই নিজের আগামীর ভাবনা নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার।

অস্ট্রেলিয়ার হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৩২২টি ম্যাচ খেলেছেন স্মিথ। রান করেছেন ১৫ হাজার ৭৫৫। আর হয়তো বেশিদিন হলুদজার্সি গায়ে খেলবেন না তিনি। তবে এখনি একেবারে দিনক্ষণ ঠিক করে অবসরের ঘোষণা দিতে চাননি এই অভিজ্ঞ ক্রিকেটার।

স্মিথ ‘ফক্স স্পোর্টস’কে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি সত্যিই খুব বেশি সামনের কথা ভেবে সিদ্ধান্ত নিতে পছন্দ করি না। আপনি জানেন, আমি সিরিজ অনুসারে সিদ্ধান্ত নেই। প্রতি ম্যাচ বিবেচনা করি এবং এই মুহূর্তে নিজেকে উপভোগ করি। উত্তরাধিকার যেই হোক না কেন, আমরা সেই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করেই সিদ্ধান্ত নিবো।’

তিনি আরও বলেন, ‘দেখতে যেমনই হোক না কেন, আমার জন্য বিরক্তিকর কিছু নয়। আমি সত্যিই এটা নিয়ে বিচলিত নই। অন্য মানুষ এই ধরনের জিনিস সম্পর্কে কথা বলতে পারেন। আমি শুধু দিনের পর দিন আমার কাজ করে যেতে চাই এবং উপভোগ করতে চাই।’

তরুণ ক্রিকেটারদের দলে জায়গা করে দিতে স্মিথ সহায়ক ভূমিকা পালন করতে চান। স্মিথ জানিয়েছেন, দলের তরুণ খেলোয়াড়দের জন্য তার দরজা সবসময়ই খোলা। অধিনায়ককে সহায়তার পাশাপাশি সহ-অধিনায়ক হিসেবে তার দায়িত্ব পালন করাটাও গুরুত্বপূর্ণ কাজ।

স্মিথ বলেছেন, ‘আমি আমার কাজ নিয়ে এগিয়ে যেতে পছন্দ করি। বিশেষ করে যদি কোনো তরুণ খেলোয়াড় আসে, আমি তাদের সাহায্য করার চেষ্টা করি। তরুণরা কেউ কোনো বিষয়ে কথা বলতে চাইলে আমার দরজা সবসময় খোলা। অভিজ্ঞতা ও ধারণা দিয়ে আমি তাদের শেখানোর জন্য সেখানে আছি। তারপর অধিনায়ককে সমর্থন করতে হয়। যতটুকু সম্ভব, সহ-অধিনায়ক হিসেবে তাকে সাহায্য করা আমার কাজ। এটি মজার ছলেই করি, আমি এটা উপভোগ করছি।’



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?