শিরোনাম:
●   আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড ●   জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস ●   বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ ●   ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের ●   ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও ●   হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ●   শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে আহ্বান ঢাকার ●   ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ●   হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে ●   কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলা চালিয়েছে- জাতিসংঘ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলা চালিয়েছে- জাতিসংঘ
৬০১ বার পঠিত
শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলা চালিয়েছে- জাতিসংঘ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালানোর বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে রাশিয়া ও চীন অভিযোগ করেছে, এ দুই পশ্চিমা মিত্র আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলোও ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা নিয়ে নিন্দা জানিয়েছে।

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার বিষয়ে গতকাল শুক্রবার নিরাপত্তা পরিষদে বিতর্ক অনুষ্ঠিত হয়।

এ সময় মার্কিন দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, হুতিদের হামলার সক্ষমতা কমানোর লক্ষ্য নিয়ে এ অভিযান চালানো হয়েছে, যেন তারা (হুতিরা) বেপরোয়াভাবে জাহাজে হামলা অব্যাহত রাখতে না পারে।

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হুতিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ব্যবহৃত এলাকাগুলোয় হামলা চালিয়েছে।গতকাল নিরাপত্তা পরিষদে ব্রিটিশ দূত সুসান উডওয়ার্ড বলেন, ‘আমরা আত্মরক্ষার খাতিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিত হয়ে সীমিত আকারে প্রয়োজনীয় ও যুক্তিসংগত ব্যবস্থা নিয়েছি। এ ক্ষেত্রে নেদারল্যান্ডস, কানাডা, বাহরাইন ও অস্ট্রেলিয়া অভিযানে অংশ না নিলেও সমর্থন দিয়েছে।’

নিরাপত্তা পরিষদে রুশ দূত ভাসিলি নেবেনজিয়া অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলা চালিয়েছে। এতে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে।

রুশ দূত আরো বলেন, বাণিজ্যিক জাহাজে হামলা করাটা অগ্রহণযোগ্য। এ ধরনের হামলা প্রতিরোধ করা এক কথা, আর অন্য রাষ্ট্রে অন্যায্যভাবে ও নির্বিচারে হামলা চালানোটা আরেক কথা।

---এদিকে লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত থাকলে তাদের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জো বাইডেন। গতকাল পেনসিলভানিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

বাইডেন সাংবাদিকদের বলেন, ‘হুতিরা যদি এমন জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবেই জবাব দেব।’

পেন্টাগনও দাবি করেছে, ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার কারণে হুতিদের নতুন হামলা চালানোর সক্ষমতা কমেছে। মার্কিন সেনাবাহিনী বলেছে, ২৮টি জায়গার ৬০টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে।

প্রায় এক দশক ধরে ইয়েমেনের বেশির ভাগ জায়গায় নিয়ন্ত্রণ ধরে রেখেছে হুতিরা। তারা আঞ্চলিক জাহাজে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। হুতিদের হামলার কারণে গত নভেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত লোহিত সাগর থেকে দুই হাজারের বেশি জাহাজকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হয়েছে।



এ পাতার আরও খবর

জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের
ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও
হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে আহ্বান ঢাকার শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে আহ্বান ঢাকার
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি  যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা। কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান

আর্কাইভ

আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল
৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’