রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বীকৃতি দিতে হবে: জাতিসংঘ মহাসচিব
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বীকৃতি দিতে হবে: জাতিসংঘ মহাসচিব
বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে।শনিবার উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব এ কথা বলেন। খবর বাসসের
সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে তার বিরোধিতা পুনরায় নিশ্চিত করেন। এর পরিপ্রেক্ষিতে কাম্পালায় অনুষ্ঠিত সম্মেলনে গুতেরেস জোর দিয়ে বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের জন্যে দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার অগ্রহণযোগ্য।
গুতেরেস বলেন, এই ধরনের অবস্থান সংঘাতকে দীর্ঘায়িত করবে, যা বিশ্ব শান্তির জন্যে হুমকি হিসেবে দেখা দেবে। এছাড়া এ কারণে মেরুকরণ এবং সর্বত্র চরমপন্থীরা উৎসাহিত হবে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু করে। পরে ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে।
গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২৪ হাজার ৯২৭ জন প্রাণ হারিয়েছেন। তাদের অধিকাংশ নারী ও শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘনবসতিপূর্ণ গাজায় লোকদের বসবাসের অমানবিক পরিস্থিতি তৈরির নিন্দা জানিয়েছে। কারণ, ইসরায়েলি হামলায় অসংখ্য বাস্তুচ্যুত লোক গাজায় মানবেতর জীবনযাপন করছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার গুতেরেস অবিলম্বে গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 