শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা » ৫ উইকেট হারিয়ে বিপাকে মাশরাফির সিলেট
প্রথম পাতা » খেলাধুলা » ৫ উইকেট হারিয়ে বিপাকে মাশরাফির সিলেট
৬০৬ বার পঠিত
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ উইকেট হারিয়ে বিপাকে মাশরাফির সিলেট

বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক:   টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়েছে সিলেট। প্রথম ১০ ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়েছে তারা। ফিরে গেছেন মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা, ইয়াসির আলি, জাকির ও নাজমুল হোসেন শান্ত।

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করবে রংপুর রাইডার্স। দুই দলই প্রথম হেরেছে। এ ম্যাচে রংপুরের হয়ে খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।
প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ১০ ওভারে ৪২ রান। ব্যাটিংয়ে আছেন বেন কাটিং ও বিন্নি হাওয়েল।

যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক সোহান। সাকিব আল হাসানকে ছাড়াই এই ম্যাচে খেলছে রংপুর। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম ফ্র্যাঞ্চাইজিটির একাদশে রয়েছেন।

আজকের ম্যাচের প্রতিপক্ষ দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। রংপুর হেরেছিল ব্যাটিং ব্যর্থতায়, অন্যদিকে সিলেটের ফিল্ডাররা ক্যাচ হাতছাড়া করেছেন তিনটি। ওই ম্যাচ খেলেই বিপিএলের প্রথম ধাপের ঢাকা পর্ব থেকে ছিটকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সর্বশেষ ভারত বিশ্বকাপের সময় থেকে তিনি চোখের রেটিনার সমস্যায় ভুগছেন, যা নিয়ে বিপিএলের আগমুহূর্তেও তিনি লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। এবার তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছে বিসিবি।অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই ঢাকায় পা রাখেন পাকিস্তানের বাবর ও মোহাম্মদ রিজওয়ান। আগেরদিন বাংলাদেশে এসে আজ রংপুরের জার্সিও গায়ে তুলছেন বাবর। এর আগে পাকিস্তানের তিন ক্রিকেটার বিপিএলে খেলার ছাড়পত্র পেয়েছিলেন। বাবর-রিজওয়ান ছাড়া ছাড়পত্র পেয়েছেন পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তবে ফখর জামান, ইফতিখার আহমেদ ও মোহাম্মদ হারিসসহ আরও বেশ কয়েকজনকে অনুমতি দেয়নি পিসিবি।

রংপুর রাইডার্স

ব্রেন্ডন কিং, রনি তালুকদার, বাবর আজম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক/অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শামিম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও রিপন মন্ডল।
সিলেট স্ট্রাইকার্স
মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, দুশান হেমন্ত, বেন কাটিং, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম ও রিচার্ড এনগারাভা।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র