শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
৪১৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। একমাত্র প্রতিদ্বন্দ্বী সরে দাঁড়ানোয় ডোনাল্ড ট্রাম্পই এখন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে একমাত্র মনোনয়নপ্রত্যাশী।

বুধবার স্থানীয় সময় সকালে দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে এক ভাষণে তাকে সমর্থন দেওয়ায় সমর্থকদের ধন্যবাদ জানান নিকি হ্যালি।তিনি বলেন, এখন সময় এসেছে আমার প্রচারণা স্থগিত করার। এখন আমাদের দল ও দলের বাইরে যারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন না, তাদের ভোট অর্জন করার বিষয়টি তার ওপর নির্ভর করছে। আমি আশা করি ট্রাম্প সেটি করতে পারবেন।

নিকি হ্যালি আরও বলেন, আমি তাকে (ট্রাম্পকে) অভিনন্দন জানাই। তার জন্য শুভ কামনা। যিনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন, তার জন্যই শুভ কামনা। আমাদের দেশ এত মূল্যবান যে, আমাদের পার্থক্য আমাদের বিভক্ত করতে পারবে না।

ডোনাল্ড ট্রাম্পের আমলে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন নিকি হ্যালি। তার আগে তিনি সাউথ ক্যারোলাইনার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ট্রাম্পকে একে একে সমর্থন জানিয়ে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াই থেকে সব প্রার্থী সরে গেলেও ‘সুপার টুয়েসডে’ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন নিকি।

মার্কিন রাজনীতিতে ‘সুপার টুয়েসডে’ হলো ৫ মার্চ। এদিন যুক্তরাষ্ট্রের ১৫ অঙ্গরাজ্য ও একটি অঞ্চলে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এই সুপার টুয়েসডেতেও তেমন সুবিধা করতে পারেননি নিকি। ‘সুপার টুয়েসডের ১৫ অঙ্গরাজ্যের মধ্যে ১৪টিতে ট্রাম্পের কাছে হেরে যান তিনি। এর পরই এমন সিদ্ধান্ত নিলেন নিকি।

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনি দৌড়ে নিকি সরে দাঁড়ানোয় রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প মনোনয়ন পাচ্ছেন, এটা এখন প্রায় নিশ্চিত।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প