শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | রাজনীতি | শিরোনাম | সাবলিড » মার্কিন গণতন্ত্রের জন্য ট্রাম্প হুমকি: বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | রাজনীতি | শিরোনাম | সাবলিড » মার্কিন গণতন্ত্রের জন্য ট্রাম্প হুমকি: বাইডেন
৭৪৩ বার পঠিত
শুক্রবার, ৮ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন গণতন্ত্রের জন্য ট্রাম্প হুমকি: বাইডেন

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি। শত্রু দেশ রাশিয়ার প্রতি তিনি অনুগত। যুক্তরাষ্ট্রের অভিবাসন সমস্যা সমাধানে বাধা হয়ে দাঁড়িয়েছেন তিনি।

গতকাল বৃস্পতিবার স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে এভাবেই নিজের পূর্বসূরি ও আগামী নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সমালোচনায় মুখর ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্ষিক এ ভাষণে ট্রাম্পের কঠোর সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নানা বিষয়, গাজা সংঘাত ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও কথা বলেন তিনি।

মার্কিন কংগ্রেসে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ৬৮ মিনিট ভাষণ দেন বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তাঁর তৃতীয় স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ। সেখানে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে বাইডেন অভিযোগ করেন, ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান দলের সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের জয়ের পর সেদিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলা–ভাঙচুর চালান ট্রাম্পের সমর্থকেরা।

ভাষণে ৮১ বছর বয়সী বাইডেন বলেন, ‘৬ জানুয়ারি যা ঘটেছিল, তা আমার পূর্বসূরি ও এখানে আপনাদের কয়েকজন ধামাচাপা দিতে চেয়েছিলেন। তবে আমি সেটা করব না। আপনি যখন নির্বাচনে জিতবেন, তখনই শুধু দেশকে ভালোবাসবেন, তা হতে পারে না।’

যুক্তরাষ্ট্র ও দেশটির বাইরে গণতন্ত্র হুমকির মধ্যে রয়েছে বলে ভাষণের শুরুতেই উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যরা নিজেদের প্রতিরক্ষায় আরও ব্যয় না করলে দেশগুলোর ওপর হামলা চালাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। বাইডেনের ভাষায়, ‘আমি মনে করি, এটা আপত্তিকর, বিপজ্জনক ও অগ্রহণযোগ্য।’

বাইডেনের এসব সমালোচনার জবাবে অবশ্য চুপ থাকেননি ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘তিনি (বাইডেন) বলেছেন, আমি নাকি রুশ প্রেসিডেন্টের কাছে নতি স্বীকার করেছি। তিনি তো তাঁকে (পুতিন) ইউক্রেনসহ সবকিছুই দিয়ে দিয়েছেন।’



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা