মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে পাস
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে পাস
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মার্কিন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থান পরিবর্তন করেছে। এবার তারা প্রস্তাবে ভেটো দেয়নি।প্রস্তাবে সব জিম্মিকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবিও উল্লেখ করা হয়েছে।
অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অচলাবস্থায় ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বারবার যুদ্ধবিরতির আহ্বানে সম্মত হতে ব্যর্থ হয় সংস্থাটি।
গাজায় ইসরায়েলের আক্রমণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে দেশটির মিত্র ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা মতবিরোধের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।গাজায় বেড়ে চলা নিহতের সংখ্যা নিয়ে ওয়াশিংটন ইসরায়েলের সমালোচনা করেছে। ইসরায়েলের হামলায় এপর্যন্ত ৩২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যার বেশিরভাগই নারী ও শিশু।
মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় ত্রাণ বিতরণের জন্য আরও পদক্ষেপ নিতে জন্য ইসরায়েলকে চাপ দিয়েছে। কারণ গাজাবাসী তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।
এদিকে ইসরায়েলকে ত্রাণ সহায়তায় বাধা দেওয়ার অভিযোগ করেছে জাতিসংঘ। কিন্তু ত্রাণ বিতরণে ব্যর্থতার জন্য পাল্টা জাতিসংঘকেই দায়ী করেছে ইসরায়েল।
গাজা শাসনকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালানোর পর ৭ অক্টোবর থেকে যুদ্ধ শুরু হয়। ৭ অক্টোবরের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫৩ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 