শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত
৫১৩ বার পঠিত
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত

---বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটে বাংলাদেশিদের নতুন বসতিস্থল বাফেলোতে গতকাল শনিবার দুপুরে দুর্বৃত্তের গুলিতে ইউসুফ ও বাবুল নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বাফেলো পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টায় জিনার স্ট্রিটে (ইস্ট ফেরি স্ট্রিট ও বেলি এভিনিউয়ের কর্নারে) একটি বাড়ির সংস্কার কাজ করছিলেন ওই দুই বাংলাদেশি। সেখানেই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশি নিহত হন।

আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বাফেলোতে বসবাসরত কম্যুনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক মতিউর রহমান লিটু আজ রবিবার ভোররাতে টেলিফোনে এ সংবাদদাতাকে জানান, নিহতদের একজন হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ (৫৮) এবং আরেকজন কুমিল্লার বাবুল (৪৩)। তারা এক বাংলাদেশির বাড়ির সংস্কার কাজ করার সময় দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন।

এতে কানাডা সীমান্তসংলগ্ন বাফেলোতে বসতি স্থাপনকারী অর্ধ লক্ষাধিক প্রবাসীর মধ্যে ভীতির সঞ্চার হয়েছে।

তবে বাফেলো পুলিশ প্রশাসনের পক্ষে সিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে পুরো এলাকা ঘেরাও করে রাখা হয়েছে।
কম্যুনিটির নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে দাবি করা হয়েছে।

কম্যুনিটি লিডার আবুল বাশার ও সাংবাদিক মতিউর রহমান লিটু বলেন, আমরা রবিবার দুপুরে ৯৯৫ ফিলমোর এভিনিউতে জড়ো হয়ে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দায়ীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাব।

বাফেলোর ‘স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশন’র নির্বাহী পরিচালক মুরে হোলম্যান স্থানীয় গণমাধ্যমে বলেছেন, বাফেলো সিটিতে বসবাসরতরা শান্তিপ্রিয়।

এখানে কখনো কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এমন অবস্থায় কঠোর পরিশ্রমী কম্যুনিটি হিসেবে পরিচিত বাংলাদেশিরা আক্রান্ত হলেন-এটা খুবই দুঃখের ব্যাপার।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না