শিরোনাম:
●   আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ ●   যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট ●   মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস ●   অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস ●   ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ●   সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল ●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা, জেনারেল গ্রেফতার
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা, জেনারেল গ্রেফতার
২৫৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা, জেনারেল গ্রেফতার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা করে দেশটি সামরিক বাহিনী। এ লক্ষ্যে দেশটির সামরিক বাহিনীর একটি অংশ বলিভিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে। তবে সামরিক অভ্যুত্থানের চেষ্টা শেষপর্যন্ত ব্যর্থ হয়ে যায়।

বুধবার অভ্যুত্থানের চেষ্টায় জড়িত দেশটির সেনাবাহিনীর একজন জেনারেলকে গ্রেফতার হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বলিভিয়ার সশস্ত্র বাহিনী বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের প্রাসাদ থেকে ফিরে এসেছে এবং পরে সেনাবাহিনীর একজন জেনারেলকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে সরকারের বিরুদ্ধে ‘অভ্যুত্থান’ প্রচেষ্টার নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্স। একইসঙ্গে সংকটময় এই সময়ে আন্তর্জাতিক সমর্থনের আহ্বানও জানিয়েছেন তিনি।

এর আগে জেনারেল জুয়ান জোসে জুনিগার নেতৃত্বে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট লা পাজ শহরের সেন্ট্রাল প্লাজা মুরিলো স্কোয়ারে জড়ো হয়। এখানেই প্রেসিডেন্ট প্রাসাদ এবং দেশটির কংগ্রেসের ভবন অবস্থিত।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী দেখেছেন, সামরিক বাহিনীর একটি সাঁজোয়া যান প্রেসিডেন্ট প্রাসাদের দরজায় ঢুকে যাচ্ছে এবং সেনারা সেখানে ভিড় করছে।

প্রেসিডেন্ট আর্স তার প্রাসাদের ভেতর থেকে সেসময় বলেন, আজ দেশটি একটি অভ্যুত্থানের চেষ্টার মুখোমুখি হচ্ছে। আজ দেশটি আবারও এমন স্বার্থের মুখোমুখি হয়েছে যেটাতে বলিভিয়ার গণতন্ত্রকে ছোট করা হয়।

এসময় প্রাসাদের বাইরে সশস্ত্র সেনারা অবস্থান করছিল। তিনি বলেন, ‘বলিভিয়ার জনগণকে আজ আহ্বান জানানো হয়েছে। গণতন্ত্রের পক্ষে অভ্যুত্থানের বিরুদ্ধে বলিভিয়ার জনগণকে সংগঠিত করা প্রয়োজন আমাদের।’

এর কয়েক ঘণ্টা পরে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সেনাদের ওই স্কোয়ার থেকে সরে যেতে দেখে এবং পুলিশ ওই প্লাজার নিয়ন্ত্রণ নেয়। বলিভিয়ার কর্তৃপক্ষ পরে জেনারেল জুনিগাকে গ্রেফতার করে এবং তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

---এরপর প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে জোসে উইলসন সানচেজকে সামরিক কমান্ডার হিসেবে শপথ পড়ান প্রেসিডেন্ট আর্স। পরে নতুন এই কমান্ডার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।

সানচেজ বলেন, ‘আমি আদেশ দিচ্ছি, রাস্তায় জড়ো হওয়া সমস্ত সেনা তাদের ইউনিটে ফিরে যাবে। আমরা অনুরোধ করছি, আমাদের সেনাদের রক্ত ​​যেন না ঝরে।’

এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে শান্তি ও সংযমের আহ্বান জানিয়েছেও দেশটি।



আর্কাইভ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প