বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানকে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন: ন্যাটো
ইরানকে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন: ন্যাটো
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর নেতারা। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে সামরিক এই জোট বুধবার (১০ জুলাই) ইরানকে সতর্ক করেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। খবরে বলা হয়েছে, রাশিয়াকে শত শত কামিকাজে ড্রোন সরবরাহ করেছে ইরান। বিভিন্ন রিপোর্টে আরও বলা হয়, ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ বাড়ানোর কথা ভাবছে।
বুধবার ন্যাটোর নেতারা অভিযোগ করেন, সরাসরি সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের যুদ্ধে ইন্ধন জোগাচ্ছে ইরান।
এর আগে গত ফেব্রুয়ারিতে বার্তাসংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। তবে ইরান বরাবরই অস্বীকার করে আসছে যে, তারা রাশিয়ায় কোনো অস্ত্র সরবরাহ করছে না। এরমধ্যেই ন্যাটো নেতাদের পক্ষ থেকে এমন বার্তা এলো।
৭৫ বছরে পা দেওয়া ন্যাটোর ওয়াশিংটনে অধিবেশন চলছে। সেখানে ইউক্রেনকে রাশিয়ার হামলা থেকে বাঁচতে আরও আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 