শুক্রবার, ১২ জুলাই ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, আমিই সেরা প্রার্থী: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, আমিই সেরা প্রার্থী: বাইডেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি সুস্থ আছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনিই সেরা প্রার্থী।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বাইডেন এসব কথা বলেন। ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন শেষে প্রায় এক ঘণ্টার একক সংবাদ সম্মেলন করেন বাইডেন।
বাইডেনের সংবাদ সম্মেলনে তাঁর রাজনৈতিক জীবন, প্রেসিডেন্টের দায়িত্বকাল, দ্বিতীয় দফায় নির্বাচনে প্রার্থী হওয়াসহ দেশ-বিদেশের নানা বিষয় উঠে আসে।বিশেষ করে বয়সের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে ৮১ বছর বয়সী বাইডেনের ওপর চাপ বাড়ছে। নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা ইতিমধ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন।
তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বাইডেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় থাকার ব্যাপারে তাঁর অনড় অবস্থান প্রকাশ করেন। বাইডেন বলেন, ‘আমি দৃঢ়প্রতিজ্ঞ যে আমি লড়ছি।’বাইডেন দাবি করেন, তিনিই সেরা যোগ্য ব্যক্তি।
বাইডেন আবার বলেন, তিনি স্নায়বিকভাবে সুস্থ। কাজেই তিনি প্রতিদিন পরীক্ষা দিচ্ছেন।
বাইডেন দাবি করেন, বিদেশি নেতারা তাঁকে বলেছেন, ‘আপনাকে জিততে হবে।’ আর ট্রাম্পের জয় হবে একটা বিপর্যয়।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 