শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু » কমলা নির্বাচনী প্রচারে যুক্ত হচ্ছেন ওবামারা
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু » কমলা নির্বাচনী প্রচারে যুক্ত হচ্ছেন ওবামারা
৭১৭ বার পঠিত
শনিবার, ৩ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলা নির্বাচনী প্রচারে যুক্ত হচ্ছেন ওবামারা

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: নিজের নির্বাচনী প্রচারশিবিরে এবার তিন জ্যেষ্ঠ পরামর্শকসহ কয়েকজনকে যুক্ত করলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস। এর মধ্যে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়াদের নির্বাচনী প্রচারের শীর্ষ ব্যবস্থাপকরাও। খবর রয়টার্সের।কমলা হ্যারিসের প্রচারশিবিরে থাকছেন ডেভিড প্লাফ।

যিনি ২০০৮ সালে বারাক ওবামার প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারশিবিরের ব্যবস্থাপক ছিলেন। এছাড়া ২০১২ সালে ওবামার দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনেও তার জ্যেষ্ঠ সহযোগী হিসেবে ভূমিকা রাখেন ডেভিড। সেই প্লাফ এবার কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারশিবিরের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কাজ করবেন।
কমলার প্রচারশিবিরে আরও যুক্ত হয়েছেন স্টিফেনি কার্টার।

ওবামার আমলে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক পদে ছিলেন তিনি। ওবামার নির্বাচনী প্রচারশিবিরে উপপ্রচার ব্যবস্থাপক হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে তার। এবারের নির্বাচনে ডেমোক্রেটিক দলের এ যোগাযোগবিশেষজ্ঞ কমলার প্রচারশিবিরে কৌশলগত বার্তা আদান-প্রদানসংক্রান্ত জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে ভূমিকা রাখবেন।
স্টিফেনি কার্টারের প্রতিষ্ঠান চলতি আগস্টে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন আয়োজনের দায়িত্ব পালন করছে।

এ সম্মেলনেই দলের পক্ষ থেকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ইতিমধ্যে, কমলা হ্যারিস প্রার্থী হতে দল থেকে প্রয়োজনীয় ভোট পেয়ে গেছেন।
কমলার প্রচারশিবিরে আরও যুক্ত হয়েছেন মিচ স্টিওয়ার্ট। তিনি ওবামার দুই দফার নির্বাচনী প্রচারশিবিরে কাজ করেছেন। মিচ এবার কমলার প্রচারশিবিরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোর বিষয়ে জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কাজ করবেন।---

ওবামার প্রচারশিবিরে জনমতসংক্রান্ত গবেষণার কাজে যুক্ত ছিলেন ডেভিড বিন্ডার। এখন কমলা হ্যারিসের প্রচারশিবিরেও তিনি একই ভূমিকা পালন করবেন।
নতুন যুক্ত হওয়া সবাই কমলা হ্যারিসের প্রচারশিবিরের প্রধান জেন ও’ম্যালে ডিলনের সঙ্গে কাজ করবেন। ডিলন নিজেও সাবেক প্রেসিডেন্ট ওবামার দুই দফার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারশিবিরে কাজ করেছেন। ২০২০ সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারশিবিরের ব্যবস্থাপক ছিলেন ডিলন।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না