শিরোনাম:
●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব ●   দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর ●   ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার চাই যুক্তরাষ্ট্র: মিলার
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার চাই যুক্তরাষ্ট্র: মিলার
৮৮০ বার পঠিত
মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার চাই যুক্তরাষ্ট্র: মিলার

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: দেশ ছেড়ে পালিয়ে গেছেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের পতনের প্রেক্ষিতে এখন বিভিন্ন দেশে আশ্রয় খুঁজছেন তিনি। যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ খুললেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে গণঅভ্যুত্থানে হাসিনার দেশ থেকে পলায়ন ও আশ্রয় প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী জানতে চান, আপনি জবাবদিহিতার কথা বললেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তিনি পশ্চিমের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন। চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কী আপনারা যুক্তরাষ্ট্রে আসতে দিবেন?

জবাবে মিলার বলেন, এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি।অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে প্রাণ হারিয়েছেন হাজারও মানুষ। তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। বাংলাদেশের পরিস্থিতি এখনো অস্পষ্ট। ছাত্র নেতৃবৃন্দ, বিরোধীদলসমূহ এবং আর্মি একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট করে বলবেন কী?

জবাবে মিলার বলেন, এ বিষয় নিয়ে বেশ কিছু কথা বলেছি। প্রথমত, বিগত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা নিহত এবং আহত হয়েছেন আমরা অবশ্যই তাদের প্রতি শোক এবং সমবেদনা জানাচ্ছি। সহিংসতা বন্ধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি। অন্তবর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়।

এর আগে শেখ হাসিনার পতনের কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বিবৃতি পাঠ করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।



আর্কাইভ

মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী