শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | সাবলিড » ধর্ষণের হাত থেকে কিশোরীকে বাঁচাতে, পোশাক ছাড়াই বন্দুক হাতে শিক্ষক
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | সাবলিড » ধর্ষণের হাত থেকে কিশোরীকে বাঁচাতে, পোশাক ছাড়াই বন্দুক হাতে শিক্ষক
৭৪৮ বার পঠিত
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষণের হাত থেকে কিশোরীকে বাঁচাতে, পোশাক ছাড়াই বন্দুক হাতে শিক্ষক

---বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ধর্ষিতা হওয়া থেকে নিজেকে বাঁচাতে চিৎকার করছে এক কিশোরী। আর সেই চিৎকার শুনে অর্ধনগ্ন অবস্থাতেই বন্দুক হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন এক শিক্ষক। এভাবেই শিক্ষকের সাহসিকতার জন্য ধর্ষণের হাত থেকে রক্ষা পেল কিশোরী। ঘটনাটি টেক্সাসের হ্যারিস কাউন্টি এলাকার। খবর হিন্দুস্তান টামসের।

কিশোরীকে শিক্ষকের বাঁচানোর সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। শিক্ষকের এমন সাহসিকতার জন্য প্রশংসা করেছেন প্রতিবেশী থেকে শুরু করে নেটিজেনরা।

ঘটনাটি ঘটেছে গত ২৮ জুলাই। ওই এলাকার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। ওই শিক্ষকের নাম ডেভিড গারজা।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, রাতে বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিল বছর ১৫ বছর বয়সের ওই কিশোরী। সেই সময় এক ব্যক্তি তাকে ধাওয়া করে এবং ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়েটি চিৎকার করতে শুরু করে।

ওই শিক্ষক একটি স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখি একজন ব্যক্তি মাটিতে ফেলে মেয়েটিকে মারধর করছে। তার কাপড় খুলে ফেলার চেষ্টা করছে। মেয়েটির চুল ধরে রেখেছে। তা দেখার পরেই আমি দৌড়ে বাইরে চলে যাই। আমার কাছে বন্দুক ছিল। বাইরে বেরিয়ে ওই ব্যক্তির দিকে বন্দুক তাক করে আমি জিজ্ঞেস করলাম কী হচ্ছে? তখন মেয়েটি চিৎকার করে বলে উঠল, আমার বয়স ১৫, আমাকে বাঁচান। তখন আমি ওই ব্যক্তিকে দ্রুত তার ওপর থেকে সরে যেতে বলি।’ এভাবে ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে গেলে কিশোরী রক্ষা পায়।

এক প্রতিবেশী জানান, তিনি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো কিশোরী ধর্ষণের শিকার হতে চলেছে। তবে শিক্ষক সাহস না দেখালে হয়ত মেয়েটিকে রক্ষা করা যেত না।

ওই শিক্ষক জানান, তিনি ভয় পেয়েছিলেন। তবে ভয় থাকা সত্ত্বেও তিনি কিশোরীকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন। তিনি ভবিষ্যতেও এরকম করবেন বলে জানান।

এদিকে, এ ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেফতার করতে তৎপর হয়েছে পুলিশ। তাকে শনাক্ত করার জন্য জনসাধারণের কাছে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

জানা যাচ্ছে, ওই ব্যক্তির পরনে সাদা লোগো যুক্ত একটি গেঞ্জি, নীল জিন্স এবং সাদা জুতা ছিল। কিশোরীর কাছ থেকে অভিযুক্তের বিবরণ ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র