রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | প্রিয়দেশ | সাবলিড » সরকারের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের
সরকারের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ২০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন ইউএসএইডের প্রতিনিধি অঞ্জলি কর।
রোববার (১৫ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
অঞ্জলি কর বলেন, বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বৈঠক শেষে এ চুক্তি স্বাক্ষর হয়।
সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক; মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে এ অর্থ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।অর্থ উপদেষ্টা জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাসহ কয়েকটি বিষয়েও আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে কাজ করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আশ্বাস দিয়েছে প্রতিনিধি দল।এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাত করেছেন সফররত ৬ সদস্যের মার্কিন প্রতিনিধি দল।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 