শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্কাইভ | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানে ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘের নিন্দা
প্রথম পাতা » আমেরিকা | আর্কাইভ | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানে ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘের নিন্দা
৬২০ বার পঠিত
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘের নিন্দা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রত্যাঘাতের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার জরুরিকালীন বৈঠক করতে চলেছে।

পরিষদের প্রেসিডেন্ট সুইজারল্যান্ড বলেছে, আলজেরিয়া, চীন ও রাশিয়ার সমর্থনে ইরান এই বৈঠকের অনুরোধ করেছে।

১৫ সদস্যের পরিষদকে শনিবার এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, “ইসরায়েল সরকারের পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এবং ইতোমধ্যে ভঙ্গুর অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে।”

শনিবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাকে নিশানা করে ইসরায়েল বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। ইরানের প্রক্সি গাজা ভূখণ্ডের হামাস ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধের আবহে ইরান প্রায় ২০০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েলে। এরই কয়েক সপ্তাহ পরে ইসরায়েল এই হামলা চালিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই প্রত্যাঘাতের আহ্বান থামাতে গিয়ে বলেছেন, ইসরায়েলি হামলাকে “অতিরঞ্জিত বা ছোট করে দেখা উচিত নয়।” ইসরায়েলের প্রধান শত্রুর উপর এটাই তাদের প্রথম প্রকাশ্য হামলা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার বলেছেন, এই হামলায় ইসরায়েলের লক্ষ্য পূরণ হয়েছে; ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতাকে ক্ষতি করা গেছে এই হামলার মাধ্যমে।

সোমবার পরিষদের বৈঠকের আগে ইরাক জাতিসংঘের কাছে একটি অভিযোগ জমা দিয়েছে। তাদের অভিযোগ, ইরানের বিরুদ্ধে হামলায় ইরাকের আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েল।

ইরাকি সরকারের এক মুখপাত্র বলেছেন, ইরাকের আকাশসীমা ও সার্বভৌমত্বকে লঙ্ঘন করার জন্য ইসরায়েলকে নিন্দা করা হয়েছে উক্ত চিঠিতে।

ইসরায়েলি বাহিনী সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে নতুনভাবে বিমান হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, টায়ার শহরে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি রবিবার গাজা ভূখণ্ডে ইসরায়েল-হামাস যুদ্ধে দুই দিনের বিরতির প্রস্তাব দিয়েছেন। এল-সিসির এই পরিকল্পনা নিয়ে ইসরায়েল বা হামাস তাৎক্ষণিকভাবে কোনও জবাব দেয়নি।

এদিকে, ইসরায়েলের মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া কাতারের প্রধানমন্ত্রী মহম্মদ বিন আবদুলরহমান আল থানি ও যুক্তরাষ্ট্রের সিআইএ প্রধান উইলিয়ম বার্নসের সঙ্গে বৈঠক করতে রবিবার দোহার উদ্দেশে রওনা হয়েছেন।হামাস ও হিজবুল্লাহকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্টী হিসেবে বিবেচনা করে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না