শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শনিবার, ২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | রাজনীতি | শিরোনাম | সাবলিড » ট্রাম্প এবারও আগাম বিজয় ঘোষণা করতে পারে: ডেমোক্র্যাটরা
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | রাজনীতি | শিরোনাম | সাবলিড » ট্রাম্প এবারও আগাম বিজয় ঘোষণা করতে পারে: ডেমোক্র্যাটরা
১১৭৮ বার পঠিত
শনিবার, ২ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্প এবারও আগাম বিজয় ঘোষণা করতে পারে: ডেমোক্র্যাটরা

---বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার আগেই যদি রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস।

কমলা হ্যারিসের প্রচার শিবির ও দলের নেতারা রয়টার্সকে জানিয়েছেন, ২০২০ সালের মতো ট্রাম্প যদি নির্দিষ্ট সময়ের আগেই নিজেকে বিজয়ী দাবি করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত তারা।

রয়টার্স জানায়, ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত ধৈর্য রাখতে সামাজিক যোগাযোগের মাধ্যমে আহ্বান জানাবেন কমলা হ্যারিস।

ট্রাম্প রিপাবলিকান প্রার্থী এই সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন চূড়ান্ত ফলাফল জানতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে। বিশেষত, যদি কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলে ভোট পুনর্গণনার দাবি থাকে।

মার্কিন নির্বাচনে বিজয়ীদের নাম সাধারণত দেশটির প্রধান গণমাধ্যমেই ঘোষণা করা হয়। গণমাধ্যমগুলো নির্বাচনি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া ভোট গণনা বিশ্লেষণ করে। যদিও প্রার্থীরা কখনও কখনও ফলাফল আসার আগেই নিজেদেরকে বিজয় ঘোষণা করেন।

বুধবার এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন কমলা হ্যারিস, “তিনি (ট্রাম্প) যদি আগাম বিজয় ঘোষণা করেন তবে দুঃখজনক হলেও আমরা তাকে প্রতিরোধ করতে প্রস্তুত। আমরা যদি কোনোভাবে জানতে পারি, তিনি আসলেই সংবাদমাধ্যমকে প্রভাবিত করছেন, তাহলে আমরা এর কড়া জবাব দিতে প্রস্তুত।”

ডেমোক্রেটিক পার্টি ও কমলার প্রচার শিবিরের ছয়জন কর্মকর্তা বলেছেন, “ট্রাম্পের জয়ের দাবির বিরুদ্ধে আমরা জনমত গড়ে তুলব। তারা ফলাফল ঘোষণার আগেই বিজয় ঘোষণা করার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনের সম্প্রচার করার পরিকল্পনা করেছে।”

ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির এক শীর্ষ কর্মকর্তা এক সাক্ষাৎকারে বলেন, “যখনই ট্রাম্প মিথ্যাভাবে বিজয় ঘোষণা করবেন, আমরা সত্য প্রকাশ করতে বাধ্য হবো।”

২০২০ সালে নির্বাচনের পরদিন সকালেই নিজেকে বিজয়ী ঘোষণা করেন ট্রাম্প। তিনদিন পর প্রথম কোনও সম্প্রচারমাধ্যম জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করলে ফলাফল প্রত্যাখ্যান করেন ট্রাম্প।

তিনি দাবি করেন, ভোট জালিয়াতির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। তার এ অভিযোগ বিশ্বাস করে ট্রাম্পভক্তরা দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে।

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন বলেছেন, “ট্রাম্পের দ্রুত বিজয় ঘোষণা করা উচিত। বলা উচিত, ‘আরে, আমিই জিতেছি’।”

ট্রাম্পের প্রচার শিবির রয়টার্সকে বলেছে, রিপাবলিকান প্রার্থী ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তবে ট্রাম্প আগাম বিজয় ঘোষণার পরিকল্পনা করছেন কি না এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেয়নি তারা।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প