শিরোনাম:
●   মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল ●   ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা ●   ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী ●   অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক ●   পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ●   জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী ●   তারেক রহমানকে ভারতে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সওয়াল ●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | সাবলিড » মার্কিনীদের শান্ত থাকার আহ্বান জানালেন জো বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | সাবলিড » মার্কিনীদের শান্ত থাকার আহ্বান জানালেন জো বাইডেন
৮৭৭ বার পঠিত
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিনীদের শান্ত থাকার আহ্বান জানালেন জো বাইডেন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জেতার পর মার্কিনদের উত্তেজনা কমিয়ে আনা তথা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে সাবেক এই প্রেসিডেন্টের ক্ষমতায় ফিরে আসায় উদ্বিগ্ন ডেমোক্র্যাট কর্মী-সমর্থকদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালিয়েছেন তিনি।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তাঁর হারে হতাশ হয়ে পড়া হোয়াইট হাউসের কর্মীদের উজ্জীবিত করতে সেখানকার রোজ গার্ডেনে গতকাল বৃহস্পতিবার বক্তব্য দেন জো বাইডেন।

জো বাইডেন তাঁর বক্তব্যে বলেন, ‘বাধা-বিপত্তি আসবেই। (কিন্তু) হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য।’ তিনি বলেন, ‘একটা পরাজয় মানে এ নয় যে আমরা একেবারে হেরে গেছি।’

গত মঙ্গলবারের নির্বাচন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার সুসংহত অবস্থাকে প্রমাণ করেছে উল্লেখ করে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করারও অঙ্গীকার করেছেন বাইডেন। এ বক্তব্য ও অঙ্গীকারের মধ্য দিয়ে মূলত ট্রাম্পের অতীত কর্মকাণ্ডেরই সমালোচনা করেছেন তিনি।
২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর তা মানতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন ট্রাম্প। ওই নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ এবারের নির্বাচনী প্রচারেও তুলেছেন তিনি।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি আশা করি, আমরা যা করতে পারি তা হলো, আপনি কাকে ভোট দিয়েছেন, সেটি ব্যাপার নয়। আমরা পরস্পরকে প্রতিপক্ষ না বানিয়ে মার্কিন সহকর্মী হিসেবে বিবেচনা করে কাজ করতে পারি। আসুন, আমরা উত্তেজনা কমিয়ে আনি।’

বাইডেন আরও বলেন, ‘আমি এ-ও আশা করি, আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার শুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলব না। এ ব্যবস্থা সৎ, সুষ্ঠু ও স্বচ্ছ। এটির ওপর আস্থা রাখা যায়, আর তা আমরা জিতি বা হারি—যেকোনো পরিস্থিতিতে।’

‘বাধা-বিপত্তি আসবেই। (কিন্তু) হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য। একটা পরাজয় মানে এ নয় যে আমরা একেবারে হেরে গেছি।’
-জো বাইডেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। তবে ২০২০ সালে ট্রাম্প বাইডেনের সঙ্গে এমন সৌজন্যমূলক আচরণ করেননি।

প্রসঙ্গত, নির্বাচনকে ঘিরে একে-অপরের কম বিষোদ্‌গার করেননি বাইডেন-ট্রাম্প। তারপরও নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পকে অভিনন্দন জানাতে ভোলেননি বাইডেন। বাইডেনের পক্ষ থেকে অভিবাদন পেয়ে খুশি ট্রাম্পও। ট্রাম্পের প্রচারশিবির জানিয়েছে, শিগগিরই বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন তিনি।

গত বুধবার ট্রাম্পের প্রচারশিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেন, ‘নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।’

জো বাইডেন বলেন, তিনি আশা করেন, তাঁরা যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার শুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলবেন না। এ ব্যবস্থা সৎ, সুষ্ঠু ও স্বচ্ছ। এটির ওপর আস্থা রাখা যায়। আর তা তাঁরা জেতেন বা হারেন, যেকোনো পরিস্থিতিতে।
কিছু ডেমোক্র্যাট কর্মী-সমর্থক ভাইস প্রেসিডেন্ট কমলার পরাজয়ের জন্য প্রেসিডেন্ট বাইডেনকে (৮১) দোষ দিয়ে থাকেন। তাঁদের বক্তব্য, এ বছর বাইডেনের পুনরায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়া ঠিক হয়নি। ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি বিতর্কে হতাশাজনক পারফরম্যান্স দেখানোর পর বাইডেনের বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। এর জেরে তুমুল সমালোচনা শুরু হলে গত জুলাইয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। পরে কমলা এ পদে প্রার্থী হন।



এ পাতার আরও খবর

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প

আর্কাইভ

মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল
ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী