বুধবার, ২০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » ট্রাম্প প্রশাসনে বাণিজ্যমন্ত্রী হওয়ার্ড লুটনিক
ট্রাম্প প্রশাসনে বাণিজ্যমন্ত্রী হওয়ার্ড লুটনিক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পরবর্তী প্রশাসনে বাণিজ্যমন্ত্রী পদে ধনকুবের হওয়ার্ড লুটনিককে মনোনয়ন দিয়েছেন। লুটনিক মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যানটর ফিতজগেরাল্ডের প্রধান।
লুটনিক রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি–সংক্রান্ত দলের কো–চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন। ট্রাম্প গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে লুটনিকের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর (লুটনিক) ওয়াল স্ট্রিটে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে।বিবৃতিতে ট্রাম্প আরও বলেন, তিনি (লুটনিক) যুক্তরাষ্ট্রের রাজস্ব ও বাণিজ্যের বিষয়গুলোয় নেতৃত্ব দেবেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের অতিরিক্ত প্রত্যক্ষ দায়িত্বও সামলাবেন।এটা এমন একটি প্রশাসনিক পদ, যেখানে বসে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বৃহত্তর ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সরাসরি সংযোগ রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।
প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মার্কিন বাণিজ্য বিভাগ কোয়ান্টাম কম্পিউটিং ও সেমিকন্ডাক্টর উত্পাদনের যন্ত্রাংশের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তির রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে। ট্রাম্পের পরবর্তী প্রশাসন এই নীতি আরও জোরালো করতে পারে।রিপাবলিকানদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সব আমদানি পণ্যে ১০ থেকে ২০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। বিশেষ করে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপ করা হবে ৬০ শতাংশ শুল্ক। ওয়াশিংটন চীনকে নিজেদের সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে।




আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ 