বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আবারও টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ ডোনাল্ড ট্রাম্প
আবারও টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ ডোনাল্ড ট্রাম্প
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্পকে ‘পারসন অব দ্য ইয়ার’ (বর্ষসেরা ব্যক্তিত্ব) ঘোষণা করেছে। এর আগে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তিনি এই সম্মান পেয়েছিলেন।
নির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (এনওয়াইএসই) উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে টাইম ম্যাগাজিনের এই সম্মান উদযাপন করবেন। এ সময় তার সঙ্গে উপস্থিত থাকবেন পরিবারের কয়েকজন সদস্য।
টাইম ম্যাগাজিনের এই ঐতিহ্য ১৯২৭ সালে ম্যান অব দ্য ইয়ার নামে শুরু হয়। এটি এমন ব্যক্তিকে স্বীকৃতি দেয়, যিনি ভালো বা মন্দ— যেকোনোভাবে—বছরের নানা ঘটনায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেন।
আগের বিজয়ীদের মধ্যে রয়েছেন জলবায়ু পরিবর্তনকর্মী গ্রেটা থুনবার্গ, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, মেটার সিইও মার্ক জাকারবার্গ, পোপ ফ্রান্সিস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
টাইম ম্যাগাজিনের সম্পাদকেরাই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন কে এই সম্মান পাবেন।
টাইম ম্যাগাজিনের সম্পাদক-ইন-চিফ স্যাম জ্যাকবস বলেন, ঐতিহাসিক প্রত্যাবর্তন, এক প্রজন্মে একবার দেখা যায় এমন রাজনৈতিক পরিবর্তন আনা এবং আমেরিকার প্রেসিডেন্সি ও বিশ্বের মধ্যে এর ভূমিকা নতুন করে সংজ্ঞায়িত করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হলো।




ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস
ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প 