মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহার করবেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহার করবেন ট্রাম্প!
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: ক্ষমতা গ্রহণের প্রথমদিনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিতে পারেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কোভিড-এর জন্য চীনকে জবাবদিহি করতে ব্যর্থতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তিনি বেইজিংয়ের হাতের পুতুল বলে অভিহিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, এ বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এমন একজন বিশেষজ্ঞ তথ্য দিয়েছেন। তাতে বলা হয়েছে, ট্রাম্পের অন্তর্বর্তী টিম পরিকল্পনা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অবিলম্বে যুক্তরাষ্ট্রকে বের করে আনতে। জর্জটাউন ইউনিভার্সিটির বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক প্রফেসর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলাবোরেটিং সেন্টার অন ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল হেলথ ল-এর পরিচালক লরেন্স গোস্টিন বলেন, তিনি হয়তো প্রথম দিনেই এটা করে বসতে পারেন। দু’জন বিশেষজ্ঞকে উদ্ধৃত করে ফিন্যান্সিয়াল টাইমস প্রথম এই পরিকল্পনা সম্পর্কে রিপোর্ট প্রকাশ করে।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 