শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে গৃহহীন মানুষের রেকর্ড বৃদ্ধি
যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে গৃহহীন মানুষের রেকর্ড বৃদ্ধি
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্রের থেকে: যুক্তরাষ্ট্রে চলতি বছর গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড বৃদ্ধি পেয়েছে। দেশের আবাসন ও নগর উন্নয়ন (এইচইউডি) বিভাগের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে দেশটিতে এক রাতে এই সংখ্যা বেড়ে আনুমানিক ৭ লাখ ৭১ হাজার ৪৮০ জন হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
মূলত, যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি ও উচ্চ আবাসন মূল্যসহ অন্যান্য কারণে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে বলে জানানো হয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। অর্থাৎ, প্রতি ১০ হাজার মার্কিনির প্রায় ২৩ জনই গৃহহীন।
ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশনের তথ্য অনুসারে, ২০২১ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৪ সালের জানুয়ারিতে গড়ে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে মধ্যম পর্যায়ের বাড়ি ভাড়া।
এইচইউডি’র প্রতিবেদনে বলা হয়, আবাসন খরচ বৃদ্ধি ছাড়াও মধ্যম ও নিম্ন আয়ের পরিবারগুলোর ‘স্থবির মজুরি’ এবং পদ্ধতিগত বর্ণবাদের অব্যাহত প্রভাবকেও অন্যান্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া, প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের বাস্তুচ্যুতি, ক্রমবর্ধমান অভিবাসন এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন চালুকৃত গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচির অবসানকেও এর জন্য দায়ী করা হয়।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 