শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা ●   শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
BBC24 News
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডমে’ ভূষিত হলেন হিলারি, মেসি, সরোসসহ ১৯ জন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডমে’ ভূষিত হলেন হিলারি, মেসি, সরোসসহ ১৯ জন
৪৬৮ বার পঠিত
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডমে’ ভূষিত হলেন হিলারি, মেসি, সরোসসহ ১৯ জন

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, এই ১৯ জনের প্রত্যেকেই ভালো নেতা, যাঁরা যুক্তরাষ্ট্রকে আরেকটু এগিয়ে নিয়েছেন। তাঁরা ভালো নেতা, কারণ তাঁরা ভালো মানুষ, যাঁরা দেশের ও বিশ্বের জন্য অসাধারণ অবদান রেখেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বিদায় নেওয়ার ১৬ দিন আগে রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া, বিনোদনসহ বিভিন্ন জগতের ১৯ তারকাকে দেশটির অন্যতম সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডমে’ ভূষিত করেছেন জো বাইডেন।

গতকাল শনিবার হোয়াইট হাউসের ইস্ট রুমে এক অনুষ্ঠানে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনসহ সম্মাননা পাওয়া ব্যক্তিরা কিংবা তাঁদের প্রতিনিধিদের বাইডেন এ পদক পরিয়ে দেন। রয়টার্সের খবর বলছে, সম্মাননা গ্রহণ করেছেন জনপ্রিয় ফুটবল তারকা লিওনেল মেসিও। তবে শিডিউলের কারণে তিমার্কিন সমাজ, রাজনীতি, অর্থনীতি ও অন্যান্য খাতে বিশেষ অবদান রাখা এই গুণীজনদের মধ্যে আরও রয়েছেন নিহত সিনেটর রবার্ট এফ কেনেডি, সাবেক সিনেটর মিট রমনির বাবা প্রয়াত জর্জ রমনি, উদারপন্থী রাজনীতিবিদ ও ধনকুবের জর্জ সরোস, গণমাধ্যমের নির্বাহী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনা উইনটুর, সংগীতশিল্পী বোনো, অভিনেতা মাইকেল জে ফক্স, বাস্কেটবল কিংবদন্তি আরভিন জনসন (ম্যাজিক নামে পরিচিত), বিনিয়োগকারী ডেভিড এম রুবেনস্টেইন।উল্লেখযোগ্য আরও আছেন সফটওয়্যার খাতের উদ্যোক্তা টিম গিল, ফ্যাশন ডিজাইনার রাফ লরেন, ‘দ্য সায়েন্স গাই’ নামে পরিচিত টেলিভিশন ব্যক্তিত্ব বিল নাই, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রধান ও প্রতিষ্ঠাতা জোস আন্দ্রেস,

---প্রয়াত সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন বি কার্টার, প্রাইমাটোলজিস্ট জেন গুডঅল, অধিকারকর্মী ফ্যানি লোউ হ্যামার, আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জর্জ স্টিভেনস জুনিয়র ও অভিনেতা ডেনজেল ওয়াশিংটন।গতকাল প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম নিয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ‘সম্মাননা পেতে যাওয়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্রকে আরেকটু এগিয়ে নেওয়ার স্বীকৃতিই পাচ্ছেন। প্রেসিডেন্ট বাইডেন বিশ্বাস করেন, বড় নেতারা বিশ্বাসে অবিচল থাকেন, সবাইকে প্রাপ্য সম্মান দেন ও ভালো আচরণকে সবার ওপরে স্থান দেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ১৯ জনের প্রত্যেকেই ভালো নেতা, যাঁরা যুক্তরাষ্ট্রকে আরেকটু এগিয়ে নিয়েছেন। তাঁরা ভালো নেতা, কারণ তাঁরা ভালো মানুষ, যাঁরা দেশের ও বিশ্বের জন্য অসাধারণ অবদান রেখেছেন।’



আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া